বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

কলমাকান্দায় "মা দিবস" পালিত

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 14-05-2023 10:12:03 pm


◾মোঃফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা

আজ ১৪ মে "মা দিবস"। মা দিবস হলো পৃথিবীর সকল মাদের প্রতি সম্মান প্রদর্শনের বিশেষ দিন। পৃথিবীতে সকল কিছুর মূল্য পরিশোধ করা হলেও মায়ের ভালোবাসা, স্নেহ,মাতৃত্ববোধের কখনো দাম দেওয়া সম্ভব নয়। তাই এ অমূল্য সম্পর্ককে সম্মান জানাতে পৃথিবীব্যাপী মা দিবস পালনের ইতিহাস রচিত হয়েছে।


জুলিয়া ওয়ার্ড হোই রচিত "মা দিবসের ঘোষনাপত্র" মার্কিন যুক্তরাষ্ট্রে মা দিবস পালনের ঘোড়ার দিকের প্রচেষ্টাগুলির মধ্যে অন্যতম। ১৮৭০ সালে আমেরিকান গৃহযুদ্ধ ও ফ্রাঙ্কো-প্রুশীয় যুদ্ধের নৃশংসতার বিরুদ্ধে হোই-এর রচিত মা দিবসের ঘোষনাপত্রটি একটি শান্তিকামি প্রক্রিয়া। এরপর থেকে বিশ্বজুরে মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস পালন হয়ে আসছে। তারই ধারা বাহিকতায় বাংলাদেশেও বিশ্ব মা দিবস পালিত হয়ে আসছে।


নেত্রকোণার কলমাকান্দায় আজ রবিবার( ১৪ মে) যথাযোগ্য মর্যাদায় মা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।


অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকার মায়েরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মীম।

আরও খবর