রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

হাজরাখালী ওয়াপদার বাঁধ নির্মানে ব্লক তৈরিতে অনিয়মের অভিযোগ

আশাশুনি উপজেলার হাজরাখালীতে পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গন কবলিত বেড়ি বাঁধ নির্মান কাজে ব্লক তৈরিতে আিনয়মের অভিযোগ পাওয়া গেছে।
শ্রীউলা ইউনিয়নের ভাঙ্গন পয়েন্ট হাজরাখালী পাউরো’র বেড়ী বাঁধ বারবার ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ে আসছে। ফলে এলাকার মানুষ চরম ভাবে ক্ষতিগ্রস্ত ও মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। ঘরবাড়িসহ সর্বশ্ব হারিয়ে এলাকার মানুষ এখন দিশেহারা। এসব মানুষসহ এলাকার সার্বিক পরিবেশকে সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক নির্দেশনায় টেকসই বেড়ী বাঁধ নির্মানের লক্ষ্যকে সামনে রেখে বাঁধ রক্ষার কাজ শুরু করা হয়েছে। এরই অংশ হিসাবে ঢাকার মেসার্স আমান ট্রেডার্স হাজরাখালীর বাঁধ সুরক্ষার ঠিকাদারী কাজ পেয়েছেন। ট্রেডার্সের এমডি মোস্তফা কামাল সরকারের প্রতিনিধি হিসাবে এখানে কাজ পরিচালনা করছেন, আরিফ আহমেদ। ৪৫ কোটি টাকা (১০% কমে) ব্যয় বরাদ্দে ১১৬০ মিটার বাঁধে ডাম্পিং ও ব্লক স্থাপনের কাজ করা হচ্ছে। প্রতিটি ব্লক ৩৫ গুণ ৩৫ গুণ ৩৫ সে.মি আকারের ৪ লক্ষাধিক ব্লক তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। গত জানুয়ারি’২৩ মাসে ওয়ার্ক ওয়াডার প্রাপ্ত হয়ে ২ বছর মেয়াদী কাজ পুরোদমে এগিয়ে চলেছে। ইতিমধ্যে ২% কাজ সম্পন্ন হয়েছে। কাজের শুরুতে ব্যবহৃত বালি ও পাথরের খোয়ার মান নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। সিলেকশান বালি বা ১.৫ এফএম বালি ব্যবহারের কথা থাকলেও সিলেকশান বালির সাথে এলাকার নিম্নমানের সাদা বালি ও লোনা বালি মিশিয়ে ব্যবহার করা এবং নিম্ন মানের পাথরের খোয়া/চিপ ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। কাজের কোন তথ্য বোর্ডও প্রদর্শন করা হয়নি। ফলে এলাকার সচেন মহল কাজ সম্পর্কে অন্ধকারে রয়েছে। তাছাড়া কাজের মালামাল পরিবহনের সময় মাড়িয়ালা মৎস্য সেড থেকে হাজরাখালী ইটের সোলিংকৃত রাস্তা নষ্ট করা হচ্ছে। এতে রাস্তায় যাতয়াকারী সকল যানবাহন ও পথচারীরা খুবই সমস্যার পড়েছে। লোড যানবাহন চলাচল করতে পারছেনা, অন্য যানবাহন দুর্ঘনা কবলিত হচ্ছে। নিম্নমানের বালি অপসারন করে অনুমোদিত মানের বালির ব্যবহার নিশ্চিত করা ও উন্নতমানের চিপ/পাথরের খোয়া ব্যবহারসহ নিয়মমত কাজ করানোর ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেম কামনা করেছেন এলাকাবাসী।
এব্যাপারে শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপ জানান, ওয়াপদা ঠিক না থাকলে এলাকা ঠিক থাকবেনা। আমাদের কোন ব্যক্তিগত চাহিদা নেই, সিডিউল অনুযায়ী কাজ করাতে হবে। কোন অনিয়ম করতে দেওয়া হবেনা। মালামাল বহনে রাস্তা নষ্ট হচ্ছে। ওয়াপদা কর্তৃপক্ষ রাস্তা ঠিক করে দেবেন বলেছেন। কিন্তু এখনো কোন কিছু করার লক্ষণ দেখতে পাইনি। তিনি রাস্তা সংস্কার করে মালাামল পরিবহনের জন্য দাবী জানান। তিনি বলেন, বাধের কাজের ব্যাপারে নির্বাহী প্রকৌশলী (পাউবো) এর সাথে কথা হয়েছে, তিনি সিডিউল মোতাবেক কাজ করিয়ে নিতে বলেছেন। কোন ত্রুটি মনে হলে তাকে জানালে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান। সাথে সাথে তিনি চেয়ারম্যান সাহেবের পক্ষে একজনকে কাজ দেকভাল করার জন্য নিয়োজিত রাখার অনুমতি দিয়েছেন।
ঠিকাদারের প্রতিনিধি আরিফ আহমেদ বলেন, প্রথমে সামান্য কিছু মিশ্রিত বালি সরবরাহকারী এনেছিলেন। আমরা সাথে সাথে তাকে বাদ দিয়ে অন্যদের থেকে বালি নিচ্ছি। বালি সর্বাবস্থায় এফএম ১.৫ ব্যবহার করা হচ্ছে। চিপ/পাথরি খোয়ার মানও সিডিউল মত রয়েছে। সার্বিক ভাবে ব্লক নির্মানের কাজ উন্নতমানের ও সিডিউল মাফিক করা হচ্ছে।

Tag
আরও খবর