ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

নবাবগঞ্জে ভূয়া ডাক্তারের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড


নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারের 'বান্দুরা সেন্ট্রাল হাসপাতাল' এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় মোঃ গিয়াস উদ্দিন (৪৫) নামক একজন ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। এই প্রাণঘাতী ভুয়া ডাক্তার ময়মনসিংহ সদরের বাসিন্দা। এই ছদ্মবেশধারী ডাক্তারের কোন এমবিবিএস ডিগ্রী নেই। তিনি সকল রোগের চিকিৎসা দেন।


থাইরয়েডের বিশেষজ্ঞ না হওয়া স্বত্তেও তিনি এই রোগের ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছেন। তিনি একাধারে দাতের অপারেশন করেন, গেস্ট্রোলিভারের রোগী দেখেন। অন্যান্য অপারেশন, জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষার উপদেশ চিকিৎসাপত্রে লিখে দেন এবং সেমতে চিকিৎসা দেন। এমবিবিএস ডিগ্রী ও বাংলাদেশে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন না থাকা স্বত্তেও ডাঃ পদবি ব্যবহার করেন। সাধারণ মানুষকে প্রতারণার জন্য ভুয়া ডাক্তার গিয়াস উদ্দিন এসব পদবি নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন।

গত এক বছর ধরে তিনি এখানে বিভিন্নভাবে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। এই ভুয়া ডাক্তারকে ০১(এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।জেলা প্রশাসক, ঢাকা মোহাম্মদ মমিনুর রহমান এর দিকনির্দেশনা অনুযায়ী নবাবগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। এসময় ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকা উপস্থিত থেকে এই ভুয়া চিকিৎসককে চিহ্নিত করে দিয়ছেন

আরও খবর