ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

নবাবগঞ্জ প্রেসক্লাবে ইউএনও সংবাদ সম্মেলন


বৃহস্পতিবার সকালে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ঢাকার নবাবগঞ্জের ইউএনও মো. মতিউর রহমান।এসময় মতিউর রহমান মৌখিক ভাবে বিভিন্ন সামাজিক মাধ্যম ফেইসবুক ও কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে আনা পৈচাশিক নির্যাতনসহ নানা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য তুলে ধরেন।উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামে অবৈধ ভাবে মাটি কাটার বিষয়ে ওই গ্রামের সম্রাট হোসেন তম্ময় এবং তার মামা মিঠু মোল্লা আমার দপ্তরে লিখিত অভিযোগ দিলে তিনি ওই এলাকায় গিয়ে দেখেন কেউ মাটি কাটছেনা। পরে আবার ও তার হোয়াটস্যাপে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ করেন সম্রাট।


পরবর্তীতেও দেখেন কোন মাটি কাটার প্রমান নাই।মতিউর রহমান বলেন, ১৮ এপ্রিল সম্রাট তার মামা উপজেলায় আসলে তাদের কথা শুনেন এবং এলাকায় তাদের দুই মামা ভাগ্নের বিরুদ্ধে চাঁদা দাবী ও মাদক ব্যবসার বিষয়ে জানতে চাইলে তারা তার উপর চওড়া হয়ে উঠে এবং তাকে বদলীর হুমকি দেয় বলে অভিযোগ করেন মতিউর রহমান। এসময় ইউএনও’র নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের আটকাতে গেলে সম্রাট ও তার মামা আনসার সদস্যদের ধাক্কাধাক্কি করেন। এসময় আনসার সদস্যরা তাদের নিবৃত্ত করেন।পরে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনৈতক নেতৃবৃন্দ ও কৈলাইল ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদের জিম্মায় তাদের দেওয়া হয়।


পরবর্তীতে সম্রাট ও তার মামা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও কর্তৃক মারপিট করা হয়েছে বলে অপপ্রচার চালায়। ৭ মে শেরে বাংলানগর থানা ছাত্রলীগের সহসভাপতি সম্রাট ও তার মামা মিঠু মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ঢাকায় কয়েকটি গণমাধ্যমে সংবাদ সম্মেলন করে।ইউএনও বলেন, সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে সম্রাটের আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি উপজেলায় বিরোধীদলের নেতা ও তার পরিবা সহ অন্যান্য প্রভাবশালীদের দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধার করি। আমার ধারণা তাদের যোগ সাজসে এ সম্রাট আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।আমি আপনাদের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রসংগঠন ছাত্রলীগ ও দেশ বাসীর কাছে বিষয়টি তুলে ধরতে চাই।এ বিষয়ে নিজেকে শেরে বাংলা নগর থানা ছাত্রলীগের সহসভাপতি দাবী করে সম্রাট হোসেন তম্ময় বলেন, আমার উপর নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান যে পৈশাচিক নির্যাতন করেছে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার প্রার্থনা করি।

আরও খবর