নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের সাথে বাকবিতন্ডা: ইউপি চেয়ারম্যানকে কারন দর্শানোর নোটিশ

উপজেলা আ.লীগের সাধারণ  সম্পাদকের সাথে বাকবিতন্ডা: ইউপি চেয়ারম্যানকে কারন দর্শানোর নোটিশ.....


জামালপুরের মেলান্দহে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সাথে অসদাচরণ করার অভিযোগে আদ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১মে) বিকেলে  মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। লিখিত ওই বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়,

বুধবার (১০মে) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অভিযুক্ত আদ্রা ইউনিয়ন আ.লীগের সদস্য ও ওই ইউনিয়ন পরিষদের আ.লীগ সর্মথিত চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকার মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে অনুষ্ঠিত বৈঠকে সে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জিন্নাহ এর সাথে বাকবিতন্ডায় জড়ান এবং উচ্চ স্বরে অশালীন বাক্য প্রয়োগ করেন। যাহা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও শিষ্টচার বহির্ভূত। এমন কার্যকলাপ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৪৭ এর ৯ ধারা মোতাবেক কেনো তাকে সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করা হবে না। তার লিখিত জবাব আগামী ৭ (সাত) দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলীয় কোন কর্মকান্ডে অংশ গ্রহন করতে পারবেন না বলে জানানো হয়।  এ বিষয়ে আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম খোকা বলেন, উপজেলা আওয়ামী লীগ থেকে কারন দর্শানোর নোটিশ পেয়েছি, আগামী সাত দিনের মধ্যে চিন্তা ভাবনা করে তাদের কাছে কারন দর্শাবো।

এ প্রসঙ্গে মেলান্দহ উপজেলা আআওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ বলেন, অসদাচরণ করায় তাকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৭ কার্য দিবসের মধ্যে সন্তোষজনক কারন দর্শাতে ব্যর্থ হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সে দলীয় কোন কর্মকান্ডে অংশ গ্রহন করতে পারবে না।


মোঃ কবির হোসেন 

জামালপুর জেলা প্রতিনিধি 

মোবাইল নাম্বার -০১৭৬৫৪৭৯৮৭৬ 

১২/০৫/২০২৩

আরও খবর