নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ

বুড়িমারী স্থলবন্দর যেন চোরাচালানের নিরাপদ রুট

পাটগ্রাম উপজেলার অবস্থিত এ স্থলবন্দর যেন এখন চোরাচালানের নিরাপদ রুট হিসেবে পরিচিতি পাচ্ছে। প্রায় সময় দেখা যায় অবৈধপথে বা চোরাচালানের নানা পণ্য আনা-নেওয়া করা হয় এ স্থলবন্দর দিয়ে । 

এতে একদিকে যেমন দুদেশের সরকারই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বৈধ পথে আমদানি-রপ্তানিকারকরা।

গত (১০মে) মঙ্গলবার রাতে বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্টের ওপারে ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশ চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে পাথর বোঝাই একটি ট্রাকসহ চালককে আটক করেছে। 

আটক ওই ট্রাকে পাথরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ শনপাপড়ি ও সাবান। ট্রাকটি বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করতে ওপারে সিরিয়ালের জন্য অপেক্ষা করছিল। উভয় দেশের ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চোরাচালান প্রতিরোধে উভয় দেশে স্ক্যানার মেশিন বসানোর দাবি জানিয়ে আসছে ব্যবসায়ীরা। একই সাথে উভয় অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার কথাও বলা হচ্ছে। কিন্ত এরপরও থামছে না সীমান্তের এ স্থলবন্দর দিয়ে চোরাচালান।

বুড়িমারী কাস্টমসের উপকমিশনার বিল্লাল হোসেন বলেন, ভারতীয় চ্যাংরাবান্ধা কাস্টমস কর্মকর্তাদের চোরাচালান প্রতিরোধে কঠোর ভূমিকা নেওয়ার জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে। এরই ফলশ্রুতিতে সেমাবার সকালে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ শনপাপড়ি ও সাবান উদ্ধার করেছে মেখলিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ট্রাকটি ও চালককে আটক করে চোরাকারবারি আইনে মামলা করেছে বলে জেনেছি।

তিনি আরও বলেন, চোরাকারবারি যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি।

জানা গেছে, মেখলিগঞ্জ থানা পুলিশের হাতে আটক ভারতীয় ট্রাকটি পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে ট্রাক মালিক সমিতির সিরিয়াল পাওয়ার জন্য চ্যাংরাবান্ধা জিরোপয়েন্টে অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার সঙ্গীয় ফোর্স তল্লাশি চালিয়ে পাথরের ভেতরে বিপুল পরিমাণ ভারতীয় শনপাপড়ি ও সাবান উদ্ধার করে। পরে ট্রাকটি জব্দ করে চালককে আটক করে থানায় নিয়ে যায়।এদিকে সম্প্রতি সময়ে পাথরের ভেতরে নিয়ে আসা কাপড়সহ তিনটি ভারতীয় ট্রাক আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এছাড়াও (১০মে) রাতে বুড়িমারী স্থলবন্দরে এক কসমেটিক ব্যবসায়ীর দোকান থেকে, তিনটি ভারতীয় কসমেটিক সহ মালামালের গাইট আটক করে বাংলাদেশ বর্ডারগার্ড ,মালামালের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। 

এর আগে (২৭মার্চ) রাতে বুড়িমারী স্থলবন্দর এলাকার ঢাকা কোচ বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকগুলো আটক করা হয়। এ ঘটনায় ট্রাকের তিন চালকসহ অজ্ঞাতনামাদের আসামি করে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

তিনটি ট্রাকের একটিতে পাথর আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আরফান ট্রেডার্সের পাথর ছিল বলে জানান মালিক আশরাফুল আলম। তিনি বলেন, আমদানি করা পাথর নিয়ে আসা ভারতীয় ট্রাকটি পাথর আনলোড করে ফেরার জন্য দাঁড়িয়ে ছিল। কিন্তু বিজিবি ওই গাড়িটি নিয়ে যায়। অন্য গাড়ির সঙ্গে এ গাড়ির বিরুদ্ধেও মামলা দিয়েছে বলে শুনেছি।

 পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। যেহেতু বিষয়টি চোরাচালান সংক্রান্ত, তাই বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের কাজ চলছে।

চ্যাংরাবান্ধা আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তপন কুমার চোরাচালান প্রতিরোধে উভয় দেশে স্ক্যানার মেশিন বসানোর দাবি জানিয়েছেন। এছাড়াও উভয় দেশে ট্রাকসহ অবৈধ পণ্য আটকের ঘটনায় অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করারও আহবান জানান তিনি।

আরও খবর


6a72cc708bdfb-050826113856.webp
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

১ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে



6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

১ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে