শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় হেলাল উদ্দিন(৪৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯মে) রাতে উক্ত মহাসড়কের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ জাফর আলী হাজি বাড়ির দুদু মিয়ার পুত্র হেলাল।

মঙ্গলবার রাতে পরিবারের জন্য বাজার করে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সরকারহাট বাজারে হাটহাজারীগামী বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন খাঁন সুমন সড়ক দূর্ঘটনায় হেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর