বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ

নিহত উজ্জলের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শেরপুরের সাবেক এমপি শ্যামলী

দুর্বৃত্তদের হাতে নিহত শেরপুর সদর উপজেলার মধ্য খুনুয়া গ্রামের ব্যাটারি চালিত অটোরিকশা চালক উজ্জল হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন জেলা যুব মহিলা লীগের সভাপতি, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ৮ মে সোমবার রাতে সাবেক এ এমপি উজ্ঝল হোসেনের বাড়ীতে যান। প্রথমে তিনি সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত উজ্জলের মেয়েকে একটি সেলাই মেশিন ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও তিনি উজ্জলের নবজাতক শিশু সন্তানকে কোলে নিয়ে পরিবারকে শান্তনা  প্রদান করেন। এসময় তিনি পরবর্তীতেও এ পরিবারকে সাহায্য সহযোগিতা প্রদানসহ ন্যায় বিচার প্রাপ্তির জন্যও আশ্বাস দেন। সদর উপজেলার মধ্য খুনুয়া গ্রামের মৃত হলু মিয়ার ছেলে ও তার পরিবারের একমাত্র উপার্জনযোগ্য সদস্য ব্যাটারি চালিত অটোরিকশা চালক উজ্জ্বল হোসেন (৪০) কে ২৮ এপ্রিল রাতে খুন করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ২৯ এপ্রিল উজ্জলের ময়না তদন্তের দিন তার স্ত্রীর আরেকটি সন্তান ভূমিষ্ঠ হয়। এ নিয়ে উজ্জলের ৬ মেয়ে, এক ছেলে, স্ত্রী ও বৃদ্ধ মাসহ ৯ সদস্যের পরিবার। উপার্জনের একমাত্র অভিভাবককে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে তারা। দিশেহারা এ পরিবারের দুঃখ দুর্দশার কথা শুনে সাবেক এমপি ও শেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ছুটে যান উজ্জলের বাড়ীতে। এসময় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক এমপি শ্যামলীর এমন মানবিক কার্যক্রমের জন্য এলাকাবাসীসহ শেরপুর সদর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। 

Tag
আরও খবর