আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

বাঁশখালীতে আলোচিত কৃষক খুনের মামালায় আটক ২জন

আটক ২

বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নেট দক্ষিণ সরলের হাজিরখীল গ্রামে কৃষক হামিদ উল্লাহকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী মরতুজা বেগম বাদি হয়ে ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৯ মে) সকালে মামলা দায়েরের পর দুপুর ১২টায় অভিযান চালিয়ে এজাহার নামীয় মৃত আবুল হোসেন প্রকাশ মুন্সির ছেলে আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) এবং নুরু মিয়ার ছেলে আনোয়ার (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে। র‌্যাবের ক্রস ফায়ারে নিহত বহু মামলার আসামী ডাকাত জাফরের ছেলে এবং সরল ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য রহিমা আক্তারের ছেলে মো. মোরশেদ (২৮) কে ১ নম্বর এবং ডাকাত মো. খলিলের ছেলে মো. মিনহাজ ও এহসানকে ২ এবং ৩নং আসামী করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, মামলার এজাহার নামীয় ২জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের বিশেষ টিম দলবদ্ধভাবে অভিযানে রয়েছে।

উল্ল্যেখ্য, ৮ মে সোমবার ভোররাত সাড়ে ৩টায় বাঁশখালীর সরল ইউনিয়নের হাজিরখীল গ্রামে কৃষক হামিদ উল্লাহ (৩৮) কে সন্ত্রাসীরা র‌্যাবের সোর্স সন্দেহে কুপিয়ে খুন এবং স্ত্রী মরতুজা বেগম (২৮) কেও আহত করেছিল,সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদীন রয়েছে।

Tag
আরও খবর