সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন।

সাবরিনা অনির কবিতা "কাছের মানুষ"

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2022 06:37:27 am

ফাইল ছবি


◾  কাছের মানুষ ◾

  সাবরিনা অনি 



তুমি আমার প্রিয় ফুল, 

তাই তোমাকে আমি কখনো ছিড়ে ফেলি না,

তোমার যখন অভিমান হয়,

তখন তুমি নিজেই ঝরে পড়ো।



গাছ যেমন ফুলকে তাদের প্রাণকেন্দ্রে রেখে,

তাদের সৌন্দর্য বাড়ায়।

আমি তোমাকে রেখেছি আমার প্রাণকেন্দ্রে,

যে আমার সৌন্দর্য নয়,

আমার মনের পরিচর্যা করে। 



তুমি চলে যাওয়ায় পর,

আমি কিন্তু ঝরে পড়ি না,

শুধু মন কষ্ট পেয়ে, পাতার মতো ঝরে। 

আমি শুধু তোমার জন্য অপেক্ষায় থাকি,

তোমার আসার খবর পেয়ে, 

আমার মন নতুন পাতা হয়ে গজায়।



কেউ যখন তোমার থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য, 

আমাকে কেটে ফেলে।

আমি কিন্তু আশা ছাড়ি না,

কেটে ফেলা অংশ থেকেই, 

নতুন করে নিজেকে জন্ম দেই।



কিন্তু তুমি যখন আমাকে গোড়া থেকে তুলে ফেল,

আমি আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলি তখন,

পরিসমাপ্তি ঘটে আমার জীবনের, 

শত কষ্টেও তোমাকে বিদায় জানিয়ে বলি,

তুমি আমার দূরে থাকা, 

ভীষণ কাছের কেউ।