কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে'

দোয়ারাবাজারে মাদরাসা কর্তৃপক্ষের সেচ্ছাচারিতা দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

© সংগৃহীত ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপার এটিএম শামসুদ্দিন ও কেরানী আলী আকবরের অবহেলার কারণে ২০২৩ সালের দাখিল পরিক্ষার্থী মোঃ রুহুল আমিন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে চলমান দাখিল পরিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় মাদ্রাসার সুপার ও কেরানীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ও সেচ্ছাচারিতা, দুনীতি এবং চাঁদাবাজির কারণে তাদের চাকরিচ্যত/ অপসারণ / পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


 সোমবার (৮ মে) বিকাল ৩ টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সংলগ্ন রাস্তায় মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ,বর্তমান ছাত্রছাত্রী ও এলাকাবাসীর আয়োজনে সমাজ সেবক আব্দুল মান্নান ফরিরের সভাপতিত্বে মাওলানা আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক পীর মাওলানা গোলামুর রহমান জিলানী,স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির,সমাজ সেবক আব্দুল হান্নান, মুক্তার হোসেন,মনির হোসেন, আব্দুল ওহাব,সূরুজ মিয়া,আসমত আলী, আব্দুল বারেক,মুক্তার হোসেন প্রমুখ।


বক্তারা বলেন ১৯৭৩ সাল থেকে সুনামের সাথে পরিচালিত হওয়া এই প্রতিষ্ঠানের বর্তমান সুপার এটিএম শামসুদজ্জামান ও কেরানী আলী আকবর যোগদানের পর থেকেই অনিয়ম দুর্নীতি ও সেচ্ছাচারিতার আখরায় পরিনত হয়েছে। সুপার ও কেরানীর ঘুষ বাণিজ্যের কারণে অনেক ছাত্রছাত্রীদের জীবন ধংস হয়ে গেছে। ২০২৩ সালের দাখিল পরিক্ষার্থী মোঃ রুহুল আমিন পরিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। মাদ্রাসার সুপার ও কেরানীর দৃষ্টান্তমুলক শান্তি ও সেচ্ছাচারিতা, দুনীতি এবং চাঁদাবাজির কারণে তাদের চাকরিচ্যত/ অপসারণ / পদত্যাগের দাবী জানিয়েছেন বক্তারা।অতি দ্রত সময়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসুচীর ডাক দেওয়া হবে বলে হুসিয়ারি দিয়েছেন। 




উল্লেখ্য সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইসলামপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী রুহুল আমিনের রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে গরমিল থাকায় পরিক্ষার ৪র্থ দিনে রবিবার৭ মে) তাকে বহিষ্কার করা হয়েছে। এসময় কেন্দ্র পরিদর্শনে এসে সহকারী কমিশনার( ভূমি) ফয়সাল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসদুপায় অবলম্বন করায় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ওই পরীক্ষার্থীকে।  


রবিবার গণিত পরিক্ষা চলাকালীন ২ঘন্টা পর কেন্দ্রের সচিব কালিম উল্লাহ খাতাপত্রসহ রুহুল আমিনকে অফিসে নিয়ে আসেন এবং রোল দোয়ারাবাজার নং২৯৩৯৬২ এর রেজিষ্ট্রেশন কার্ডসহ সকল কাগজপত্র গরমিল থাকার কারণ দেখিয়ে তার স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয় জানাযায় রুহুল আমীন নামে অত্র প্রতিষ্ঠানে দুইজন ছাত্র। দুজনের মধ্যে রুহুল আমীন, পিতা- ইউনুস আলী,সৌদি আরবে চলে যায় কিন্তু তার রেজিষ্ট্রেশন হয়। অপরদিকে রুহুল আমীন, পিতা- আব্দুল ওয়াহাব


সে রেজিষ্ট্রেশন ফিসসহ যাবতীয় খরচ বহন করার পরও তার রেজিষ্ট্রেশন হয় নি কিন্তু সে এডমিট কার্ড পায় এবং সে ইতিমধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির জরুরী সভা চলছে।

আরও খবর




6adb2d45780ba-231026034749.webp
ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি

২০ ঘন্টা ৫৭ মিনিট আগে