চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

সোহাগকে আপাতত ডাকছে না বাফুফের তদন্ত কমিটি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 11:08:10 pm

যেকোনো তদন্তেই অভিযুক্তের বক্তব্য শোনা হয়। অথচ বিভিন্ন অনিয়মের দায়ে ফিফার ২ বছরের নিষেধাজ্ঞা পাওয়া বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আপাতত না ডাকারই সিদ্ধান্ত বাফুফের গঠিত তদন্ত কমিটির। তাঁর বক্তব্য শোনার পরিকল্পনা আপাতত কমিটির নেই।


তদন্ত কমিটির প্রথম সভা শেষে আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ বলেন, ‘তাঁকে (আবু নাঈম সোহাগ) ডাকার কোনো অবকাশ নেই। তাঁর বিষয়ে ফিফা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। উনি আপিল করেছেন।’ পরে আরেক প্রশ্নের জবাবে অবশ্য নাবিল বলেছেন, ‘তদন্তের স্বার্থে যে কোনো কিছু করা যেতে পারে। তবে এই মুহূর্তে নয় (সোহাগের বক্তব্য শোনা)।’


সোহাগকে তদন্ত কমিটির সামনে না ডাকার যুক্তি হিসেবে বলা হচ্ছে, তাঁকে আজীবন নিষিদ্ধ করেছে বাফুফে। বাফুফে ভবনেও তাঁর প্রবেশ নিষিদ্ধ। সোহাগ যেহেতু শাস্তি পেয়ে গেছেন, তাই তাঁর কথা শোনার আপাতত প্রয়োজন মনে করছে না কমিটি।


বাফুফের বেতনভুক্ত কর্মীদের মধ্য অন্য যাঁদের ফিফা ডেকে পাঠিয়েছিল, তাঁদের দ্রুতই জিজ্ঞাসাবাদ করা হবে। এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘ফিফার রিপোর্টে যাদের দিকে আঙুল উঠেছে, তাদের একে একে ডেকে আমরা কথা বলব।’ কিন্তু প্রশ্ন হলো, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের স্বপদে বহাল রেখে কীভাবে তদন্তকাজ চলবে? নাবিল আহমেদ বলেছেন, এ ব্যাপারে কমিটি সিদ্ধান্ত নেবে।


ফিফা যে চারটি কেনাকাটায় সুনির্দিষ্টভাবে অনিয়মের প্রমাণ দিয়েছে, সেগুলোর প্রয়োজনীয় কাগজপত্র তলব করেছে তদন্ত কমিটি। কাজী নাবিল তা জানিয়ে বলেছেন, ‘বাফুফে সেক্রেটারিকে ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি যে ফিফার অভিযোগ সংশ্লিষ্ট সাপোর্টিং যেসব কাগজ আছে, সেগুলো দ্রুত আমাদের সামনে হাজির করার জন্য। আজকেই আমরা কিছু কাগজপত্র পরীক্ষা করা শুরু করেছি।’


তদন্তের স্বার্থে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানকে (সালাম মুর্শেদী) ডাকা হবে কি না, এমন প্রশ্নে কাজী নাবিলের জবাব, ‘তদন্তে না, তার সঙ্গে আমরা যেকোনো সময় আলাপ করতে পারি। কিভাবে কী হয়েছিল, কিভাবে ঘটনা ঘটেছে, সে বিষয়ে ওনার যদি কোনো বক্তব্য থাকে, তা আমরা জানতে পারি।’


২ মে বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়, প্রথম সভার পর ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। ১০ সদস্যের কমিটি থেকে বাফুফের দুজন সহসভাপতি পদত্যাগ করেছেন আগেই। বাকি ৮ সদস্যের মধ্যে আজ প্রথম সভায় ছিলেন না তিনজন—বাফুফের সহসভাপতি ইমরুল হাসান, সদস্য হারুনুর রশিদ ও ইলিয়াস হোসেন।


৩০ কার্যদিবসের মধ্যে কীভাবে তদন্তকাজটা শেষ করা হবে, কমিটির কাজের পরিধি কী হবে, এসবই মূলত ঠিক করা হয়েছে আজকের সভায়।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩০ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে