ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আচরণবিধি লঙ্ঘন করিনি: আজমত উল্লা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 08:09:09 pm

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি বলে দাবি করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান।


রোববার (৭ মে) বিকেলে নির্বাচন কমিশনের তলবে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন।


এর আগে শুনানিতে তিনি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি স্পষ্টভাবে কমিশনে বলেছি এবং ভবিষ্যতেও যে আচরণবিধি ভঙ্গ হবে না, সে প্রতিশ্রুতি আমি দিয়েছি। এ প্রতিশ্রুতি শুরু আজকে না, এটা আছে এবং থাকবে।


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা শুনানিতে উপস্থিত ছিলেন। আজমত উল্লা খান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সেই ব্যাখ্যা দিতে গত ৩০ এপ্রিল কমিশন তলব করেছিল।


শুনানি শেষে আজমত উল্লা খান সাংবাদিকদের বলেন, আমাকে দুটি চিঠি দেওয়া হয়েছিল। এতে যে ধারাগুলো উল্লেখ করা হয়েছিল, আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। একজন প্রার্থী হিসেবে শুধু নয়, দেশের নাগরিক হিসেবে একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার জন্য আমার তরফ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। নির্বাচনী আচরণবিধি যেটা রয়েছে, এটা আমার কমিটমেন্ট, যে এ আচরণবিধি সম্পূর্ণ মেনে চলবো। আমরা বক্তব্য ওনারা নিয়েছেন। তারপর যে সিদ্ধান্ত আসবে তা মাথা পেতে নেবো। আমি আমার অবস্থান তুলে ধরেছি। রেজাল্ট আসুক, তারপর আপনারা জানবেন।


মন্ত্রীরা আপনারা পক্ষে ভোট চাচ্ছেন- এমন বিষয় সামনে আনলে আজমত উল্লা খান বলেন, আমি আমার অবস্থানটা তুলে ধরেছি। যে সভা ওনারা করেছেন, সেটা হয়তো অজ্ঞতার কারণে হতে পারে। হতে পারে যে এটা যেহেতু সিটি করপোরেশনের বাইরে...। যাই হোক আমার অবস্থান সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছি। এখন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে।


‘ভুলে হয়েছে কি না, যে ধারাগুলোর কথা আপনারা বলছেন, ৭, ১১, ৫ ধারার যে কথাটা, যেহেতু মন্ত্রী সাহেব সভায় গেছেন সেটা ওনাকে যদি ডাকা হয়, ওনার ব্যাখ্যা উনি দেবেন। কিন্তু আমার জ্ঞাতসারে আমি নির্বাচনী বিধিমালার কোনো লঙ্ঘন করিনি। আমি স্পষ্টভাবে কমিশনে বলেছি এবং ভবিষ্যতেও যে কোনো আচরণবিধি ভঙ্গ হবে না, সে প্রতিশ্রুতি আমি দিয়েছি। এ প্রতিশ্রুতি শুরু আজকে না, এটা আছে এবং থাকবে।’ বলেন আজমত উল্লা খান।


মিছিলসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দিস ইজ নট কারেক্ট। মিছিল নিয়ে, এটা ঠিক নয়। আপনার কি দেখাতে পারবেন কোনো মিছিল নিয়ে গিয়েছি? এনি স্লোগান ওয়াজ রেইজড? আপনাদের বুঝতে হবে আমি পাঁচজন নিয়ে গিয়েছি। আপনারাই সেখানে ছিলেন কমপক্ষে দেড়শ জন এবং সেদিন শুধু আমার মনোনয়নপত্রই জমা ছিল না, সেদিন কিন্তু কাউন্সিলরদের মনোনয়নপত্র জমা ছিল। যে গেটটা ছিল, সেই গেটে আমি পাঁচজন নিয়ে ঢুকেছি।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে