বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত

দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 01:01:28 pm

পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (৬ মে) মার্কিন সেনা ঘাঁটির কাছে প্রশিক্ষণ চলাকালীন বিমানটি দুর্ঘটনায় পতিত হয় বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী।


বিমানটি অষ্টম ফাইটার উইংয়ের অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ওসান বিমান ঘাঁটির কাছের একটি কৃষি অঞ্চলে বিধ্বস্ত হয়।’


দুর্ঘটনার সময় পাইলট নিরাপদে বের হয়ে যেতে সমর্থ হন। তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি বলে জানিয়েছে বিমানবাহিনী।


দক্ষিণ কোরিয়ার জিয়োঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়োন টুইটারে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। ওই আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।


নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি পাইলট উড়াচ্ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে এটি বিধ্বস্ত হলো সেই কারণ খুঁজে বের করতে এখন কাজ চলছে।


এদিকে দক্ষিণ কোরিয়ার যে বিমান ঘাঁটির কাছে মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়েছে, এটি  দক্ষিণের চির বৈরি প্রতিপক্ষ ও পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়ার সবচেয়ে কাছে অবস্থিত মার্কিন ঘাঁটি। এটির অবস্থান উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৬৪ কিলোমিটার দূরে।

আরও খবর

6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

১ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে





6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

২০ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩৪ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে