ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মস্কোতে তুরস্ক, রাশিয়া, সিরিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 12:52:42 pm

রাশিয়া, ইরান, তুরস্ক ও সিরিয়া প্রথমবারের মতো মস্কোতে বৈঠক করতে যাচ্ছে। রাশিয়া শুক্রবার (৫ মে) নিশ্চিত করেছে, চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ১০ মে আলোচনায় বসবেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অন্য কোনো প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারেন বলেও জানা গেছে। কারণ এই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফরের কথা রয়েছে।


শুক্রবার তুর্কি গণমাধ্যম টিভি২৪কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, সিরিয়ার নিরাপত্তার কারণে দেশটির উত্তরাঞ্চলে মোতায়েন তুর্কি সেনা প্রত্যাহার করা হচ্ছে না।

 

সেখান থেকে তুর্কি সেনা সরে গেলেই ওই এলাকা দখল করে নেবে সন্ত্রাসী গোষ্ঠীটি। সিরিয়া ছাড়াও এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো তুরস্কের নিরাপত্তার জন্যও বড় হুমকি। এছাড়া তুরস্কের আর কোনো উদ্দেশ্য নেই। আগামী ১০ মে মস্কোতে অনুষ্ঠিত বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা এখনও জানা যায়নি।


এর আগে গত বছরের ডিসেম্বরে মস্কোতে সিরিয়া, রাশিয়া ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানরা সিরিয়ায় যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করেন। এখন ইরান এই তিন দেশের সঙ্গে যোগ দিচ্ছে।

 

এর আগে তুরস্ক জানিয়েছিল, ইরান আলোচনায় অংশ নিলে আঙ্কারা খুশি হবে। মূলত তুরস্কের অনুরোধে ইরানকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও খবর