যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

পত্নীতলায় ক্যান্সার রোগীদের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত



মনোয়ার হোসেন পত্নীতলা (নওগাঁ)


নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও প্রগতি  সোশ্যাল ওয়েল ফেয়ার  অর্গানাইজেশন এর আয়োজনে দিন ব্যাপি ক্যান্সার রোগীদের  ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার( ৫ মে)  বেলা ১১ টায়  জেলা পরিষদ আধুনিক ডাকবাংলো অডিটোরিয়ামে ক্যাম্পটি  অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিস (ইউএনও) রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়  সম্পর্কিত সংসদীয় স্থায়ী  কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গাফ্ফার চেয়ারম্যান পত্নীতলা উপজেলা পরিষদ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও  বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর গ্রন্থগার ও প্রকাশনা সম্পাদক ডাঃ কাজী শফিকুল হালিম( জিম্মু),নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ  কর্মকর্তা ডাঃ  খালিদ সাইফুল্লাহ, ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আব্দুল খালেক চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ ,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা , প্রগতি সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন এর চেয়ারম্যান আবু হোসেন,  নো- ক্যান্সার মুভমেন্ট এর আহ্বায়ক শাকিল রাব্বানী, দি হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন প্রমূখ। 


চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় ক্যান্সার গবেষনা ও হাসপাতাল মহাখালী ঢাকা এর চিকিৎসক ক্যান্সার বিশেষজ্ঞ  ডাঃ তাসলিমা নিগার, পুপুলার হাসপাতাল বগুড়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ শাকেরা সুলতানা পলিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা (ইএনটি) বিশেষজ্ঞ  ডাঃ এসএম ইকবাল হোসেন সাঈদ,  নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতালে এর চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান  ডাঃ এস এম শামসুজ্জোহাসহ স্থানীয় চিকিৎসকবৃন্দ   প্রমূখ। 


এই ক্যাম্পে ক্যান্সার ও সাধারণ রোগের  পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ করা  হয়।

Tag
আরও খবর