শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ঝিনাইদহে ঘুমন্ত নারীদের নগ্ন, অর্ধনগ্ন ভিডিও ধারণের অভিযোগে ২ জন গ্রেফতার


  • ঝিনাইদহ  প্রতিনিধি


মোবাইলে ঘুমন্ত অবস্থায় নগ্ন, অর্ধনগ্ন, ভিডিও ছবি ধারণ পূর্বক রাতের আঁধারে নারীদের উত্যক্ত সহ টাকা হাতিয়ে নেওয়া ও শারীরিক সম্পর্ক স্থাপনের পরিকল্পনার ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিনেশন সেল। 

 

ইংরেজি ০৫/০৫/২০২৩ তারিখ রাতে সাইবার ক্রাইম ও ইনভেস্টিগেশন সেল, ডিবি, এর অফিসার ও ফোর্সের চৌকস দল ঝিনাইদহের সুযোগ্য পুলিশ সুপার জনাব আশিকুর রহমানের নির্দেশনায় শৈলকূপা থানাধীন সাপখোলা গ্রামে অভিযান পরিচালনা করে আসামি ১। মো: জুলখার খাঁ (৩২), পিতা- মো: আদিলউদ্দীন খাঁ, ২। মোছা: জান্নাতি খাতুন (২০), পিতা - মো: শামসুল বিশ্বাস, কে সনাক্ত করে পর্ণগ্রাফি উৎপাদন ও সংরক্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামী সাপখোলা গ্রামে বিভিন্ন সময়ে রাতের আঁধারে জানালা দিয়ে এলাকার ঘুমন্ত নারীদের নগ্ন অর্ধনগ্ন ভিডিও ছবি  ধারণ করে আসছিল। বিষয়টি সাপখোলা এলাকার জনমনে চরম আতঙ্ক ও ভীতির সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় গত ২৩-০৪-২০২৩ তারিখ রাত অনুমান ২:৫০ মিনিটের সময় সাপখোলা গ্রামের ফেরদৌস এর স্ত্রী ও কন্যার ঘুমন্ত ছবি তোলার সময় বিষয়টি টের পেয়ে ঘরের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির হাত চেপে ধরে তখন তার হাতে থাকা মোবাইল ফোন ফেলে অজ্ঞাতনামা যুবক পালিয়ে যায়। ফেলে যাওয়া মোবাইলের মধ্যে ফেরদৌসের স্ত্রী- কন্যা সহ সাপখোলা গ্রামের প্রায় অর্ধশতাধিক মেয়েদের নগ্ন, অর্ধনগ্ন ছবি ও ভিডিও দেখতে পান। বিষয়টি পুলিশ সুপারের গোচরীভূত হলে উল্লিখিত ঘটনায় জড়িতদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনার জন্য শৈলকূপা থানা পুলিশকে নির্দেশ দেন। এছাড়াও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্তের মাধ্যমে উক্ত অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অভিযুক্ত আসামীদ্বয় কে গ্রেফতার করতে সক্ষম হয়। 


এ বিষয়ে পুলিশ সুপার আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত আসামি জুলকার ও জান্নাতি পরিকল্পনা করে মোবাইলে এলাকার ঘুমন্ত মেয়েদের নগ্ন, অর্ধনগ্ন ভিডিও ও ছবি ধারণ করে পরবর্তীতে ভুক্তভোগীদের কে ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়া সহ শারীরিক সম্পর্ক স্থাপন করবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানা গেছে।

Tag
আরও খবর