ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মোরেলগঞ্জে এক নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগে যুবক গ্রেফতার

ছবির ক্যাপশনঃ আটককৃত শোভন।


বাগেরহাটেট মোরেলগঞ্জ পৌরসভার  পর্ণগ্রাফি ও ব্লাকমেইলিং করার দায়ে  শোভনকে(২৪) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।  মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ  পৌরসভার ৭ নং ওয়ার্ডের  ভাড়াবাসা থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

থানা সূত্রে জানা গেছে, ফেসবুক ও ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে  একাধিক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তাদের সাথে মধুর আলাপন আর গভীর প্রেম নিবেদন। প্রেমের  একান্ত সময়ে ভিডিও আর আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করে হাতিয়ে নিতেন টাকা। আর টাকা না দিলে নানাভাবে হয়রানি করতো ভুক্তভোগী পরিবারকে। নাম প্রাকাশে অনিচ্ছুক এমন একটি ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে বাগেরহাটের মোরেলগঞ্জে  মো: সাদিক শোভন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় তার কাছ থেকে একটি দামী ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা গেলেও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত  মোবাইল ফোনটি জব্দ কর সম্ভব হয় নি।

আটককৃত শোভন এলাকায় টিকটিক বয় নামেও পরিচিত, শোভন উপজেলার  হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে। 

আটককৃত শোভনের ব্যাপারে জানতে চাইলে মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান জানান, এক নারী ও তার পরিবারের  অভিযোগের ভিত্তিতে সাদিক শোভন নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। অভিযোগ আছে তিনি মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে আপত্তিকর ছবি ভিডিও ধারণ করতেন। তাদের কাছ থেকে ব্লাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক, অর্থ আদায় করে আসছিলেন। তিনি আরো জানান অভি্যুক্ত শোভনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর