কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট

বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগে নিহত-১



নোয়াখালীর চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল বাশার (৪০) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা রেদোয়ান রাফিসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

বুধবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার পরোকোট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত মনসুর আহমদের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল বাশারের সঙ্গে তার চাচাতো ভাই ফয়েজ আহমদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বাশার স্থানীয় মোশাররফ মডেল হাইস্কুল মাঠে ধানক্ষেতে কাজ করছিলেন। এসময় ফয়েজ আহমদের ছেলে রেদোয়ান রাফির (১৮) নেতৃত্বে ইয়াকুব (১৮), ইয়াসিনসহ (২০) একদল কিশোর লাঠি দিয়ে পিটিয়ে বাশারকে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহীদুল ইসলাম নয়ন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে  আসামিদেরকে ও গ্রেফতারের চেষ্টা চলছে।


Tag
আরও খবর



6b066baec380e-251126110134.webp
অভিযোগ

৩ ঘন্টা ১৯ মিনিট আগে