বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত

বিদেশি ভ্রমণকারীদের কোভিড টিকার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-05-2023 10:11:56 pm

শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থার মেয়াদ। এতোদিন কোভিড-১৯ এর টিকা নেওয়া না থাকলে যুক্তরাষ্ট্রে ঢুকতে বিদেশিদের বাধার মুখে পড়তে হতো। এ মাসের ১১ তারিখের পর থেকে আর সেই বাধা থাকছে না। এমন তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। 


কেবল আকাশপথেই না, ১২ মে থেকে স্থলবন্দর বা ফেরির মাধ্যমে প্রবেশ করতে চাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও ওই বিধিনিষেধ উঠে যাচ্ছে বলে সোমবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে।


করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় যুক্তরাষ্ট্রে এখনও যে অল্পকটি বিধিনিষেধ আছে, বিদেশি ভ্রমণকারীদের জন্য টিকার বাধ্যবাধকতা তার একটি।


দেশটির প্রতিনিধি পরিষদ  আকাশপথে আসা বেশিরভাগ বিদেশির জন্য কোভিড-১৯ টিকা থাকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার পক্ষে ভোট দিয়েছিল।


জো বাইডেনের প্রশাসন গত বছরের জুনে আকাশপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ ইচ্ছুকদের কোভিড পরীক্ষায় নেগেটিভ ফল থাকার বাধ্যবাধকতা তুলে নিয়েছিল। তবে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বেশিরভাগ বিদেশি ভ্রমণকারীর জন্য টিকা নেওয়া সংক্রান্ত বিধিনিষেধ বহাল রেখেছিল।


ওই নিয়মের কারণে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ যুক্তরাষ্ট্রের বেশকিছু টুর্নামেন্টে অংশ নিতে পারেননি, কেননা তিনি কোভিড-১৯ এর টিকা নেননি।


বিধিনিষেধ উঠে যাওয়ায় ১২ মে থেকে তিনি অবাধে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে এবং ইউএস ওপেনের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশও নিতে পারবেন।


কেবল আকাশপথেই না, ১২ মে থেকে স্থলবন্দর বা ফেরির মাধ্যমে প্রবেশ করতে চাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও ওই বিধিনিষেধ উঠে যাচ্ছে বলে সোমবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে।


এতদিন চাওয়া মাত্র ভ্রমণকারীদেরকে তাদের টিকা নেওয়ার প্রমাণপত্র দেখানো লাগতো, ১২ মে থেকে তাও আর লাগবে না, বলেছে তারা।


বাইডেন প্রশাসন ২০২১ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের প্রায় ৩৫ লাখ কর্মী ও ঠিকাদারদের জন্যও টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল; কেউ টিকা না নিলে তাকে চাকরিচ্যুত কিংবা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছিল তারা। তবে বিভিন্ন আদালতের একের পর এক আদেশের প্রেক্ষিতে এক বছরেরও বেশি সময় ধরে তারা ওই নির্দেশ কার্যকর করতে পারেনি।


যুক্তরাষ্ট্রের একটি আপিল কোর্টও চলতি বছরের মার্চে কেন্দ্রীয় সরকারের কর্মীদের টিকা নিতে জোর করার বিরুদ্ধে দেওয়া সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেয়।


দেশব্যাপী থাকা স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর গত বছরের অক্টোবরে হোয়াইট হাউসও কেন্দ্রীয় সংস্থাগুলোকে ঠিকাদারদের জন্য থাকা টিকার বিধান জোর করে কার্যকর করার দরকার নেই বলে জানায়। 

আরও খবর

6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

১ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে





6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

২০ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩৪ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে