ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

জামালপুরে যমুনা নদী থেকে নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার.


জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সিমান্তবর্তী চরগিরিশ ইউনিয়নের সিন্দুরআটা গ্রামে নিখোঁজের একদিন পর যমুনা নদী থেকে সাবেক ইউপি সদস্য রিপন তালুকদারের (৪৬) ও দুইদিন পর ছেলে আশিক তালুকদারের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মে) সন্ধ্যায় চরগিরিশ ও নিচিন্তপুর ইউনিয়নের বাশযান যমুনা নদী থেকে রিপন তালুকদার ও মঙ্গলবার (২ মে) সকালে একই এলাকা থেকে ছেলে আশিক তালুকদারের লাশ উদ্ধার করা হয়। নিহত রিপন তালুকদার চরগিরিশ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (সিন্দুর আটা) সাবেক ইউপি সদস্য ও একই এলাকার শহীদ তালুকদারের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় শ্বশুর বাড়ি নিচিন্তপুর ইউনিয়নের জজিরা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে ছেলে আশিককে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয় রিপন। বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হন তারা। নিখোঁজের একদিন পর সোমবার রাতে পাশ্ববর্তী নিশ্চিন্তপুর ইউনিয়নের বাঁশযান এলাকার যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাবার লাশ উদ্ধার করার একদিন পর মঙ্গলবার সকালে নিখোঁজ ছেলে আশিক তালুকদারের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বাবা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। নিহতের বড় ভাই আব্দুল ওয়াহাব বলেন, রবিবার রাত থেকে বাবা ছেলে নিখোঁজ হয়। এরপর আমরা আমাদের আত্বীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেই। কোথাও না পেয়ে নদীতে জাল ফেলে খুঁজাখুঁজি করি। পরদিন সোমবার রাতের দিকে যমুনা নদীতে জেগে উঠা চরের কাছে রিপনের লাশ পানিতে দেখতে পাই। পরের দিন মঙ্গলবার ভোরে আমার ভাতিজা আশিকের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে চরগিরিশ ইউপি চেয়ারম্যান এস এম জিয়াউল হক বলেন, আমি রবিবার রাত আনুমানিক ১টার দিকে বিষয়টি জানতে পারি। তারপর থেকে নদীতে জাল ফেলে পরিবারের লোকজনকে খুঁজতে বলি। পরদিন সোমবার রাতে রিপন ও মঙ্গলবার সকালে আশিকের লাশ পাওয়া যায়। সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজুয়ানুল ইসলাম বলেন, বাবা ছেলের মৃত্যুর ঘটনায় আমিসহ কাজিপুর থানার ওসি, নাটুয়ারপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাবা ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


আরও খবর