শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

শেখ হাসিনা সরকার শ্রমিক বান্ধব বরিশাল মেহেন্দিগঞ্জে মে দিবসের আলোচনায় ড.শাম্মি আহমেদ

  1. মোঃ সাইদুল ইসলাম বরিশাল ব্যুরো প্রধান //মেহেন্দিগঞ্জে শ্রমিক সমাবেশে  অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ড. শাম্মি আহমেদ। তিনি বলেন শেখ হাসিনা সরকার শ্রমিক বান্ধব সরকার, এ সরকার শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে, শেখ হাসিনা সরকার গঠনের পরে দেশে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, দরিদ্র মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাড়িয়েছেন, দেশে হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ড. শাম্মি আহমেদ তার পিতা প্রয়াত সাংসদ মহিউদ্দিন আহমেদ  এর দেখানো পথেই হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষের কল্যানে কাজ করতে চান , মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাম্মি আহমেদ। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানকে সামনে রেখে মে দিবসে সোমবার সকালে মেহেন্দিগঞ্জ পৌর বন্দরের মুক্তি যোদ্ধা পার্ক মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ পান্নু রাঢ়ীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মুনসুর আহমদ, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার, সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, আব্দুল জব্বার কানন, রফিকুল ইসলাম টেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর ও ডাঃ সিরাজ উদ্দিন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোয়েব হোসেন সোহরাব, পৌর আওয়ামী লীগ নেতা নুরুল হক জমদ্দার, বীরমুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সৈয়দ মনির, মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড মোঃ নজরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ তারেক দেওয়ান, উপজেলা কৃষক লীগের সভাপতি শংকর চন্দ্র দে, সিনিয়র সহ-সভাপতি মনিরুল মোর্শেদ রবিন, সাধারণ সম্পাদক এইচ নোমান, উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ফিরোজ গোল্দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারীসহ উপজেলা ও পৌর শ্রমিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক খান মোহাম্মদ রিয়াদ ও জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহে আলম বাঘা। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রমিকলীগের ব্যানারে খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন হাজারো দলীয় নেতাকর্মীরা।
Tag
আরও খবর