বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত

ফাখর ঝড়ে নিউজিল্যান্ডের বিশাল রান টপকে জয় পাকিস্তানের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 03:10:16 pm

৩৩৬ রানের বিশাল সংগ্রহ নিউজিল্যান্ডের। ব্যাট করার আগেই অর্ধেক হেরে বসার কথা পাকিস্তানের। কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে পাকিস্তান দলটি আরও বেশি রহস্যময়। কখন তারা কি করে বসে! বলা মুস্কিল। এ কারণে পাকিস্তান দলটির নামের পাশে সগৌরবে বসে গেছে ‘আনপ্রেডিক্টেবল।’


সেই আনপ্রেডিক্টেবল পাকিস্তান আরও একটি অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে। নিউজিল্যান্ডের করা ৩৩৬ রানের বিশাল স্কোরকে টপকে গেছে তারা। ১০ বল এবং ৭টি উইকেট হাতে রেখে অসাধারণ জয়টি তুলে নিয়েছে বাবর আজমের দল।


সৌজন্যে ফাখর জামানের বিধ্বংসী ব্যাটিং। অবিশ্বাস্য, অসাধারণ ব্যাটিং করেছেন এই পাকিস্তানি ওপেনার। টি-টোয়েন্টি স্টাইলকেও যেন হার মানিয়েছেন তিনি। ১৪৪ বলে খেলেছেন ১৮০ রানের বিধ্বংসী এক ইনিংস। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ১৭টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মেরেছেন তিনি ৬টি।


ফাখর জামান ছাড়াও হাফ সেঞ্চুরি করেছেন দু’জন। অধিনায়ক বাবর আজম এবং মিডল অর্ডারে খেলা মোহাম্মদ রিজওয়ান। ৬৬ বলে ৬৫ রান করে আউট হয়েছিলেন বাবর আজম। ৪১ বলে ৫৪ রান করা মোহাম্মদ রিজওয়ানও ছিলেন শেষ পর্যন্ত অপরাজিত।


রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের করা ৩৩৬ রানের জবাব দিতে নেমে ইমাম-উল হককে নিয়ে উদ্বোধনী জুটিতে ৬৬ রান তুলেছিলেন ফাখর জামান। ২৬ বলে ২৪ রান করে আউট হন ইমাম।


এরপর বাবর আজমকে নিয়ে ১৩৫ রানের বিশাল জুটি গড়ে তোলেন ফাখর। ৩০তম ওভারে ২০১ রানের মাথায় আউট হন বাবর আজম। চার নম্বরে ব্যাট করতে নামা আবদুল্লাহ শফিকি খুব বেশি কিছু করতে পারেননি। ১৪ বল খেলে ৭ রান করে আউট হন তিনি। ২১৮ রানের মাথায় আউট হন শফিকি।


বাকি পথ অনায়াসেই পাড়ি দিয়ে দেন ফাখর জামান এবং মোহাম্মদ রিজওয়ান। ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা দু’জন। ফাখর জামানের আফসোস, সুযোগ পেলে হয়তো তিনি ডাবল সেঞ্চুরিটাও করে ফেলতে পারতেন। তবে অপরাজিত ১৮০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারটাও জেতেন ফাখর।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেল এবং টম ল্যাথামের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করেছিলো নিউজিল্যান্ড। ১১৯ বলে ১২৯ রানের ইনিংস খেলেন ড্যারিল মিচেল। ৮৫ বলে ৯৮ রান করে আউট হন টম ল্যাথাম। চাদ বোয়েজ করেছিলেন ৫১ রান। হারিস রউফ একাই নেন ৪ উইকেট। ১টি উইকেট নেন নাসিম শাহ।


সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ৩৩৬/৫, ৫০ ওভার (ড্যারিল মিচেল ১২৯, টম ল্যাথাম ৯৮, চাদ বোয়েজ ৫১, উইল ইয়ং ১৯, জিমি নিশাম ১৭*; হারিস রউফ ৪/৭৮, নাসিম শাহ ১/৪৯)।


পাকিস্তান: ৩৩৭/৩, ৪৮.২ ওভার (ফাখর জামান ১৮০*, বাবর আজম ৬৫, মোহাম্মদ রিজওয়ান ৫৪*, ইমাম-উল হক ২৪; হেনরি শিপলি ১/৫৮, ম্যাট হেনরি ১/৫৯, ইশ সোদি ১/৭৯)।


ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী (১০ বল হাতে রেখে)। ম্যাচ সেরা: ফাখর জামান (পাকিস্তান)

আরও খবর

6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে