প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালির অনন্ত প্রেরণার উৎস : স্পিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 02:57:37 pm

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালির অনন্ত প্রেরণার উৎস। বর্তমান বিশ্বের চলমান দ্বন্দ্ব-সংঘাত নিরসনে রবীন্দ্র-নজরুল চর্চাই হতে পারে এক অনিবার্য সহায়। 


তিনি বলেন, একটি সংস্কৃতিবান্ধব, সুখী, সমৃদ্ধ ও সাম্যের বাংলাদেশ গঠনে রবীন্দ্রনাথ ও নজরুলের আদর্শ ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। 


শনিবার (২৯ এপ্রিল) রাজধানী ঢাকার হোটেল লেকশোরে সংগীত শিল্পী সুস্মিতা আনিস আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে সংগীত অ্যালবাম 'হঠাৎ দেখা' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এ সময় তিনি 'হঠাৎ দেখা' সংগীত অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। 


মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি এবং আসাদুজ্জামান নূর এমপি উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগীত শিল্পী সুস্মিতা আনিস। পরে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য বিশ্লেষণ করেন বিশিষ্ট মঞ্চ নির্দেশক ও নাট্যাভিনেতা মঞ্চসারথি আতাউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মাদ সামাদ। 


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল প্রত্যেক বাঙালির সত্তার সঙ্গে ওতোপ্রোতভাবে মিশে আছেন। তারা সাহিত্যচর্চার মাধ্যমে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার পাশাপাশি বাঙালির ব্যক্তি ও সমাজজীবনকে প্রভাবিত করেছেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের মানবতাবাদ ও সাম্যের বাণী প্রত্যেককে ধারণ করতে হবে। 


তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে বাঙালিত্ব, বাঙালি সংস্কৃতি ও মননশীলতা চর্চার পাশাপাশি রবীন্দ্রনাথ ও নজরুলকেও আন্তরিকভাবে গ্রহণ করতে হবে। 


তিনি দুই বাংলার শিল্পীদের মাধ্যমে এই দুইজন মহান কবির সৃষ্টির সম্মিলন ঘটানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে এই অ্যালবামটিকে দুই বাংলার শিল্পী সুস্মিতা আনিস এবং শ্রাবণী সেনের কণ্ঠে রবীন্দ্র- নজরুলের প্রেম, বর্ষা, ভক্তিমূলক এবং উদ্দীপনামূলক ১০টি গান রয়েছে। এতে বাচিক শিল্পী সৃজাত বন্দ্যোপাধ্যায় এবং মধুমিতা বসুর কথোপকথনে এক নান্দনিক ঐন্দ্রজাল সৃষ্টি হয়েছে। 


পরে স্পিকার দুই বাংলার শিল্পীদের পরিবেশনায় সংগীতায়োজন ও বাচিক পরিবেশনা উপভোগ করেন। 


এ অনুষ্ঠানে সংগীত, নাট্য ও মিডিয়া জগতের বরেণ্য শিল্পীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি বর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও খবর