ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঈদ পুনর্মিলনীতে অনুপস্থিত, পুলিশের ৪৬ কর্মকর্তাকে ‘শোকজ’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 12:05:51 pm

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন ৪৬ কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে ২৯ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও ১৭ জন সহকারী কমিশনার (এসি) আছেন। সোমবার (২৪ এপ্রিল) তাদের ‘শোকজ’ করা হয়।


নোটিশে বলা হয়েছে, ঈদের পরদিন ২৩ এপ্রিল আয়োজিত ডিএমপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে নির্দেশ থাকা সত্ত্বেও ৪৬ কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। এটি অপেশাদার ও শিষ্টাচারবহির্ভূত আচরণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈধ আদেশ অমান্য করার শামিল।


এ ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না এবং বার্ষিক গোপনীয় প্রতিবেদনে তা প্রতিফলিত হবে না, তা তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে।


কারণ দর্শানো নোটিশের বিষয়ে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কয়েকজন কর্মকর্তা বলেন, ঈদে যাদের ছুটি ছিল না, এমন কর্মকর্তাদের জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাদের উপস্থিত থাকতে একাধিকবার খুদে বার্তা ও মোবাইলে কল করে জানানো হয়। এটা অনেকটা অফিস ডিউটির মতো। অফিসের দায়িত্ব পালন না করলে যেমন কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়, এখানেও তেমনি ব্যাখ্যা চাওয়া হয়েছে। একটা সুশৃঙ্খল বাহিনীতে এটা জরুরি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ডিএমপির অনুষ্ঠানে উপস্থিতি কম দেখে কমিশনার বিষয়টি তাৎক্ষণিক জানতে চান। পরে অনুষ্ঠানে যারা আসেননি, তাদের একটি তালিকা করা হয়। সেই তালিকা ধরে ব্যাখ্যা চাওয়া হয়েছে।


এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, এটা একটা অফিসিয়াল প্রোগ্রাম। অফিসিয়াল প্রোগ্রাম হলে সেখানে নৈতিকভাবে এবং সরকারি সার্কুলার অনুসারে উপস্থিত হতে বাধ্য কর্মকর্তারা। যারা অনুষ্ঠানে আসেননি, তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, কেন তারা আসতে পারেননি।


২৩ এপ্রিল সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ঈদপরবর্তী ওই পুনর্মিলনীর আয়োজন করে ডিএমপি। এ আনন্দ আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে