কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়


বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলের নবাগত অতিরিক্ত  পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল)  বেলা সাড়ে ১১ টায় মোরেলগঞ্জ  থানা কার্যালয়ে মোরেলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মোরেলগঞ্জ সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এ মতবিনিময় সভায়  বলেন,  সাংবাদিক  পুলিশের সবচেয়ে বড়  হাতিয়ার।  সমাজের শান্তি-শৃঙ্খলা  কখনোই  পুলিশের একার পক্ষে রক্ষা করা সম্ভব নয়। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ  ও তথ্যবহুল উপস্থাপনা পুলিশের কাজে উল্লেখযোগ্য সহযোগিতা  করে থাকে। পুলিশ ও সাংবাদিক  উভয়ই জনগণের জন্য কাজ করে থাকে।  সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পুলিশের প্রধান সহযোগী  হিসেবে কাজ করেন।   তাই সমাজের দর্পন সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা প্রশংসনীয়। সমাজের নানা ন্যায় -অন্যায়, সুখ-দুঃখের চিত্র তারা লেখনীর মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে। তাই তিনি এ সার্কেলে আইন-শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের  সহযোগিতা  কামনা  করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান। 
এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহীদুল ইসলাম,  সাংবাদিক   মু. রফিকুল ইসলাম মাসুম, মশিউর রহমান মাসুম, মোঃ আবু সালেহ,  ফজলুল  হক খোকন, কে এম শহীদুল ইসলাম,  মেজবাহ  ফাহাদ, আবুল কালাম  খোকন, শিব সজল ঢালী প্রমুখ। অন্যান্যের মধ্যে  উপস্থিত  ছিলেন মোরেলগঞ্জ  থানা  পরিদর্শক  ( তদন্ত) মোঃ শাহজাহান  শেখ, সাংবাদিক মেহেদী হাসান লিপন,  শামীম আহসান মল্লিক, এইচ এম জসিম উদ্দিন,  মোঃ নজরুল  ইসলাম শরীফ, রাজীব আহসান রাজু, পলাশ শরীফ, এনায়েত করিম রাজীব,  রমিজ উদ্দিন,  বি এম মাহবুব, শামীম আহসান পলাশ প্রমুখ। 
সভায় এলাকার মাদক পরিস্থিতি, চুরি, স্প্রে পার্টি, ইভটিজিং,  কিশোর গ্যাং সহ সাংবাদিকবৃন্দ  নানা দিক তুলে ধরেন। 
Tag
আরও খবর