ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

ছিনতাইয়ের শিকার জাপানি নাগরিকের মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৩


রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান এলাকায় জাপানি নাগরেকের মালামাল ছিনতায়ের ঘটনায় মালামাল উদ্ধার ও ৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ খায়রুল ইসলাম স্বপন, জিহাদুল ইসলাম মামুন ও মোঃ আবু রাসেল প্রত্যয়। 

আজ শুক্রবার বিকাল ৫টায় ডিসি তেজগাঁও বিভাগের কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক পিপিএম-সেবা।

তিনি বলেন, গত ২৪ এপ্রিল রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি নাগরিক ঘুরতে এসে ছিনতাইকারীর কবলে পড়েন। তাদের অভিযোগের ভিত্তিতে গত ২৫ এপ্রিল মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়। মামলাটি তদন্তকালে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের সনাক্ত করা হয়। পরে মোহাম্মদপুর থানার একটি টিম গতকাল মোহাম্মদপুর থানার বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে মোঃ খায়রুল ইসলাম স্বপনকে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানার অপর একটি টিম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত জিহাদুল ইসলাম মামুন ও মোঃ আবু রাসেল প্রত্যয়কে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে জাপানি নাগরিকের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ড, ২টি ক্রেডিট কার্ড, ১টি পাসপোর্ট, ১টি আইফোন, ৩০ হাজার জাপানি ইয়েন, ১টি পোর্টেবর হটস্পট ও ১টি ব্লটুথ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত জিহাদুল ইসলাম মামুন ও মোঃ আবু রাসেল প্রত্যয় ছিনতাইকৃত ৯০ হাজার ইয়েন ও অন্যান্য মালামালসহ কক্সবাজার চলে যায়। সেখানে যাওয়ার পর তারা কিছু ইয়েন খরচ করেন। কক্সবাজার ভ্রমণ শেষে সীতাকুন্ডে পৌঁছলে সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আবু রাসেল প্রত্যয়ের নামে দ্রুত বিচার আইনে ৩টি মামলা রয়েছে। ঘটনায় জড়িত তাদের সহযোগীদের গ্রেফতার ও লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আরও খবর