শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

মেয়র প্রার্থী হলেন মুফতি সৈয়দ ফয়জুল করিম

আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ছোট ভাই। 


গতকাল বৃহস্পতিবার বিকেলে চরমোনাই মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম তার নাম ঘোষণা করেন।


বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এবং দলের আরেক নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ আবুল খায়ের আলোচনায় ছিলেন। প্রার্থী হিসেবে আলোচনায় থাকা দু’জনই বর্তমান চরমোনাই পীরের ভাই। 


ইসলামী আন্দোলনের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থী নির্ধারণের জন্য তাদের নীতিনির্ধারকরা কয়েক দফা বৈঠক করেছেন। এসব বৈঠকে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে প্রার্থী করার পক্ষেই বেশি মতামত পাওয়া যায়। সে অনুযায়ী আজ বিকেলে চরমোনাই পীর তাদের মেয়র প্রার্থী হিসেবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের নাম ঘোষণা করেন।


আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিসিসি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ মে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। প্রতীক বরাদ্দ করা হবে ২৬ মে।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে