ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-08-2022 01:24:19 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


ডিজেল, পেট্রল ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সিদ্ধান্ত আজ-কালের মধ্যেই হতে পারে।


সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, শুল্ক কমানোর পাশাপাশি কর তুলে নেওয়ায় জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে সুবিধা হবে বলে আশা করছি।


রবিবার ডিজেল আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমানোর পাশাপাশি সব ধরনের অগ্রিম কর তুলে নেওয়ার প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, ডিজেলে সব মিলিয়ে প্রায় ১১ দশমিক ২৫ শতাংশ কমিয়ে আমদানি শুল্ক ২২ দশমিক ৭৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।


এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের জ্বালানি তেল আমদানির প্রায় ৭০ শতাংশই ডিজেল। এখনও তেল বিক্রিতে লোকসানের কথা তুলে ধরে তিনি বলেন, তেলের বাজার আবার বেড়ে গেছে। প্রতি ব্যারেল ১৫০ ডলারের ঊর্ধ্বে চলে গেছে, যেটা ১৩০ ছিল কিছুদিন আগে। এ অবস্থায় আমরা কতটুকু মূল্য সমন্বয় করতে পারব! কারণ এখানে ভর্তুকির একটা বড় অংশ যোগ হবে আবার।


তিনি বলেন, যখন ডিজেল ১১৪ ডলার ছিল তখন ৮ টাকার ওপরে লোকসান হয়েছে। এখন হয়তো সেই জায়গাটা আরও বাড়বে। তারপরও এটা রিডিউস (শুল্ক ও কর) করাতে কতটুকু অ্যাডজাস্ট হবে, সেটা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। হয়তো আজ-কালের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করছি, সমন্বয় হবে।’

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে