কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে নিত্য ব্যবহার্য্য আইন সম্পর্কিত কর্মশালা


বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সরকার  বিভাগ ও জাইকা'র সহায়তায় উপজেলা  পরিষদের আয়োজনে নিত্য প্রয়োজনীয় আইন, ভূমি ব্যবস্থাপনা, সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বা গৃহীত  কর্মসূচি বাস্তবায়নে সুশাসন প্রক্রিয়া অনুসরণ ও করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার বেলা ৯টায় অনুষ্ঠিত একদিনের এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: হাফিজ-আল-আসাদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।  

কর্মশালার শুরুতে সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বর্তমান  সরকারের ১০টি বিশেষ উদ্যোগ- একটি বাড়ি একটি খামার (বর্তমানে আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা প্রকল্পগুলোর ধারণা দেন এবং  এ লক্ষ্যে উপজেলার  কার্যক্রম  অবহিত করেন। 

প্রধান অতিথি  অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব)  হাফিজ  আল আসাদ বর্তমান ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন  সম্পর্কে  ব্যাপক আলোচনা  করেন। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল। 

কর্মশালায় সহকারী  কমিশনার (ভূমি) মোঃ আব্দুল  মালেক ও মোবাইল  কোর্ট সম্পর্কিত, উপজেলা  মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়  মৎস্য  সম্পর্কিত বিভিন্ন  আইন ও বিধি এবং  থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান আইন শৃঙ্খলা  বিষয়ে  ব্যাপক আলোচনা করেন। 

 এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি ও এনজিও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর