বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

লন্ডন মহানগর বি এন পি নেতা মোঃ নাসির উদ্দিনের বাংলাদেশের গ্রামের বাড়িতে ভাংচুর ও হামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-08-2022 12:12:59 pm

লুকিয়ে ধারণ করা হামলার দৃশ্য


যশোর জেলার চৌগাছা উপজেলার সাঞ্চা ডাঙ্গা গ্রামের ব্রিটেন প্রবাসী লন্ডন মহানগর বি এন পির অন্যতম সদস্য মোঃ নাসির উদ্দিনের বাংলাদেশের গ্রামের বাড়িতে ভাংচুর ও হামলা হয়েছে।  লন্ডনে বসে রাজনীতি করা ও বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করায় গত ২৬ আগস্ট শুক্রবার বিকেলে স্থানীয় আওমীলীগের নেতা মোঃ মাসুদ এর নেতৃত্বে ছাত্রলীগের সশস্র কর্মীরা নাসির উদ্দিন এর পরিবারের উপরে এই হামলা করে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি করে আর দেশে গেলে নাসির উদ্দিন কে হত্যা করার হুমকি দেয়। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে হামলাকারীরা নাসির উদ্দিন এর বাবা মাকে ধাক্কা দিয়ে উঠানে ফেলে দেয়। এতে তার মা আহত হন। এই সময় দেশীয় অস্ত্র উঁচিয়ে  চিৎকার করতে করতে হামলাকারীরা নাসির উদ্দিনের বাবা মা কে বলতে থাকে " তোর ছেলে দেশে আসলে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিব।" 



মোঃ নাসির উদ্দিন


জনাব নাসির উদ্দিন বাংলাদেশে বি এন পির অঙ্গ সংগঠন ছাত্র দলের একজন  সক্রিয় নেতা ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি বাড়ি থেকে পালিয়ে বেড়ান এবং একসময় প্রাণ ভয়ে দেশ ছাড়েন। লন্ডনে এসে আবার তিনি বি এন পি (জাতীয়তাবাদী) রাজনীতিতে সক্রিয় হন।  বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা ও প্রতিবাদ করায় এবং এই খবর বাংলাদেশে স্থানীয় আওমীলীগ নেতাদের কানে পৌঁছালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এই হামলায় ছাত্রলীগের কুদ্দুস , মোখলেস, হাফিজ, বিপ্লব, রহিম ও সম্রাট অংশ নেয়। 




এছাড়াও উল্লেখ্য যে, বাংলাদেশে অবস্থান কালীন ২০০৯ সালের দিকে আওমীলীগের সন্ত্রাসী বাহিনী তার উপরে নির্মম হামলা করে। সে সময় তাকে দড়াটানা হাসপাতালে ভর্তি করানো হয়। ২০০৭ সালেও সে আর একবার হামলার শিকার হয়।

Tag
আরও খবর