রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

তিস্তায় নিখোঁজের ২৬ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

লালমনিরহাটে তিস্তা নদীতে নিখোঁজ কোরবান আলী নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নিরমল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, রোববার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের তিস্তা নদীতে নৌকা ডুবে কোরবান আলী নিখোঁজ হন। কোরবান আলী উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সীমান্ত বাজার এলাকার ময়েজউদ্দিনের ছেলে।

জানা যায়, রোববার দুপুরে কোরবান আলী হাতীবান্ধার গড্ডিমারী চর থেকে নাতি-নাতনিদের নিয়ে নৌকায় তিস্তা নদী পার হচ্ছিলেন। এ সময় দমকা বাতাসে নদীতে ডুবে যায় নৌকাটি। পরে নাতিদের বাঁচাতে গিয়ে কোরবান আলী নিখোঁজ হন।‌খবর পেয়ে তিস্তা নদীতে হাতিবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। প্রায় চার ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে তার খোঁজ না পেয়ে রংপুরের একটি স্পেশাল ডুবুরি দলকে খবর দেওয়া হয়। সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল কোরবান আলীর লাশ উদ্ধার করে।

আরও খবর