যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

সাকিব-মাশরাফিদের ঈদ যেমন কাটল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-04-2023 11:04:38 pm

আন্তর্জাতিক কোনো ব্যস্ততা নেই। তাই তো এবারের ঈদটা যে যার মতো করে কাটিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঈদটা হাসি-খুশিতেই উদযাপন করেছেন সাকিব-মাশরাফিরা।  


ওমরাহ পালনে স্ত্রী-সন্তানদের নিয়ে সৌদি আরবে আছেন মাশরাফি বিন মুর্তজা। ঈদ করেছেন সেখানেই। বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন সেখান থেকেই। ঈদ উৎসবে তেমনি সামাজিক মাধ্যমে সবার প্রতি আনন্দ, ভালোবাসা ও শান্তির বার্তা দিয়েছেন ক্রিকেটাররা। 


বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের বিজ্ঞাপন ও দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান সবার জন্য শুভ কামনা জানিয়েছেন তার অফিসিয়াল ফেইসবুক পাতায়। সঙ্গে তার ক্রিকেট খেলার একটি ছবিও ভাইরাল হয়েছে।


ক্রিকেট থেকে দূরে থাকাটা যেন সাকিবের জন্য এক প্রকার অসম্ভব। তাইতো ঈদের নামাজ শেষেই বন্ধুদের সঙ্গে ক্রিকেটে মাতলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ছবিতে দেখা যায় সাদা পাঞ্জাবি পরে টেপ টেনিস বলে ব্যাট করছেন সাকিব। এর আগে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বেড়াতে দেখা যায় ক্রিকেটের এই মহাতারকাকে।


পরিবারের সঙ্গে আনন্দময় ঈদ কাটানোর বার্তা ছিল দেশের সফলতম ব্যাটসম্যান ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কথায়। 


“উৎসবমুখর আয়োজনে পরিবারের সাথে প্রত্যেকের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদে। ঈদ মোবারক।” 


বগুড়ায় পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে এবারের ঈদ উদযাপন করেছেন মুশফিকুর রহিম। ঈদের দিনে ইনস্টাগ্রামের এক ফ্রেমে দেখা গেছে তাসকিন আহমেদ, তার বাবা ও তাসকিনের ছেলে। জুনিয়র তাসকিনের পাঞ্জাবির ডিজাইনটা মিলে গিয়ে ছবিটা আরও দারুণ হতো।


‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ! ঈদ মোবারক সবাইকে।’ এই বার্তা দিয়ে ঈদ উদ্‌যাপনের ছবি পোস্ট করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।


ঈদের শুভেচ্ছা জানিয়ে এই ছবি পোস্ট করেছেন আইপিএল খেলতে ভারতে থাকা পেসার মুস্তাফিজুর রহমান।


এক মাস ধরে সিয়াম সাধনার যে অন্তর্নিহিত উদ্দেশ্য, তা সবসময়ই সবার মধ্যে জাগ্রত থাকার কামনা করলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ।


“আপনার ও আপনার পরিবারকে ঈদ মোবারক! রমজানের চেতনা যেন বছরজুড়ে সবার মধ্যে থাকে এবং আপনাদের জীবন যেন উৎকর্ষ ও অনুগ্রহে পরিপূর্ণ থাকে।” 


একই ধরনের বার্তা থাকল অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হকের ঈদ শুভেচ্ছায়। 


“রমজানের চেতনা যেন আমাদের সঙ্গে সবসময় থাকে এবং ন্যায়পরায়ণতার দিকে আমাদেরকে যেন এগিয়ে নেয়। ঈদ মোবারক।” 


এছাড়াও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, সৌম্য সরকার, শরিফুল ইসলামসহ ক্রিকেটারদের অনেকেই।

আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৩ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে