ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

পিএইচপি কুরআনের আলো প্রতিযোগীতায় দ্বিতীয় সেরা নাসিরনগরের হাফেজ সালমান ফার্সি


নাসিরনগর(ব্রাহ্মনবাড়িয়া)সংবাদদাতা :

হিফজুল কুরআন ভিত্তিক দেশের সবচেয়ে বড় টেলিভিশন ভিত্তিক  রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৩ -এ প্রথম হয়েছেন নেত্রকোনার  হাফেজ মোঃ মোতাসিম  বিল্লাহ্, দ্বিতীয় হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ মোঃ সালমান ফার্সি, তৃতীয় ও চতুর্থ হয়েছে যথাক্রমে নেত্রকোনার হাফেজ মোঃ এরশাদুল ইসলাম ও সিলেটের হাফেজ মোঃ এহতেশামূল হক হীরা।
১৯ এপ্রিল বুধবার রাজধানীর বনানীতে বিকাল  ৪: ৩০ ঘটিকায় শুরু হওয়া এক অনাড়ম্বর অনুষ্ঠানে  বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি এনটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় চার লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার তিন লাখ টাকা, তৃতীয় পুরস্কার দুই লাখ টাকা ও চতুর্থ পুরস্কার দেওয়া হয় এক লাখ টাকা। এ ছাড়া প্রথম তিনজন প্রতিযোগীর ওস্তাদরা পান পিএইচপি মোটরবাইক।
পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার এটি ১৭ তম আসর। প্রতিযোগীতায় দ্বিতীয় সেরা হাফেজ মোঃ সালমান ফার্সি " মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা" এর  ছাত্র।
তার বর্তমান বয়স ১১ বছর। তার পরিবারে আরো পাঁচজন হাফেজ রয়েছে। বিচারকের প্রশ্নের উত্তরে সে জানায় তার কোরআনের হাফেজ হতে সময় লেগেছে ১১ মাস।উল্লেখ্য হাফেজ মোঃ সালমান ফার্সি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডলের কৃতি সন্তান।তার এই সাফল্যে উচ্ছ্বসিত ও আনন্দিত ব্রাহ্মণবাড়িয়া বাসি।

Tag
আরও খবর