অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু কেরানীহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা


নোয়াখালীর চাটখিল পৌর সভার সাবেক মেয়র ও নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক  মোস্তফা কামালের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।


মঙ্গলবার (১৮এপ্রিল) মোস্তফা কামালে সভাপতিত্বে তার নিজ বাড়িতে এই ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি আহ্বায়ক 

আনোয়ারুল হক কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ।

আরো বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান জুয়েল, হাটপুকুরিয়া ইউনিয়ন বিএনপির নেতা নাসির উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদ আসলাম প্রমূখ। 


আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আব্দুল আউয়াল সালেহ, সদস্য নূর নবী চৌধুরী, প্রবাসী জিয়া ঐক্যের সদস্য সচিব শাহীন পাটোয়ারী, মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ  চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।


ব্যারিস্টার খোকন বলেন,আজকের এ ইফতার পার্টি ও সমাবেশে  জনগণের উপস্থিতি প্রমাণ করে বিএনপি কত জনপ্রিয় দল। তেল গ্যাস চাল বাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, শেয়ার বাজার ধ্বংস,ব্যাংক লুট, তীব্র গরমে বিদ্যুৎ এর ভেলকি বাজি সহ মানুষের জীবন কে দুর্বিষহ করে তুলেছে মামলা বাজ হাসিনা সরকার। 


নির্বাচনের কথা তুলে বলেন এসরকারের মাধ্যমে দেশে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে আইনজীবীদের নির্বাচন! আওয়ামী পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে আইনজীবী সমিতির নির্বাচন জোর করে নিয়ে গেছে। তাই বলবো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকার বিদ্যুৎ খাতে কোটি কোটি টাকার দুর্নীতি করছে, আপনারা জানেন কুইক রেন্টাল বিদ্যুৎ এর দুর্নীতি নিয়ে কেউ কথা বলতে পারবেনা তাদেরকে ছাড় দেয়া হয়েছে । ব্যাংকার বাচ্চু ও পি কে হালদার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে সরকার তাদেরকে দেশে আনতে পারতেছে না। তাদেরকে দেশে আনলে সরকারের দুর্নীতির পাশ হয়ে যাবে।

Tag
আরও খবর