ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের ইফতার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2023 12:23:50 pm

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলকে ঘিরে রাজধানীতে নবীনগরবাসীর প্রাণের ছোঁয়া লাগে। মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল। দেশবাসীসহ নবীনগরের সবার জন্য দোয়া প্রার্থনা করা হয় মাহফিলে।


শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর বাগিচা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগরের কৃতিসন্তান বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর সদস্য সাবেক সচিব, সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ডিজি মো. খলিলুর রহমান।


বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোরশেদ হোসেন কামাল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহম্মেদ চপল, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ, ডাকসু ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডাস এর স্বত্বাধিকারী তকদীর হোসেন মোহাম্মদ জসিম, এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল বনিক, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রিন্সিপ্যাল অধ্যাপক ইউনুস মোল্লা, বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আকবর হোসেন, সমাজসেবক মিয়ামি অ্যাসোসিয়েটস (বিডি) এর সিইও ও স্বত্বাধিকারী, জনসন ডাইভারসি, ইন্ডিয়ার আমদানী ও রপ্তানীকারক এবং সোল ডিস্ট্রিবিউটর মো. মমিনুল ইসলাম।


নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম সফিক, নবীনগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুক্কুর খান, আলোকিত নবীনগরের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আজহার হোসেন জামাল, আলোকিত নবীনগরের সদস্য সচিব অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট জুলকার নাঈম, প্রত্যাশা আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা'র নির্বাহী পরিচালক মো. জয়নাল আবেদীন, ওয়াপদার ডেপুটি ডিরেক্টর শেখ গোলাম আকবর, জাতীয় শিশু কিশোর সংগঠন আবাবিল এর সাবেক সভাপতি সাংবাদিক কবি মো. মনির হোসেন, বাংলাদেশ তাত বোর্ডের ডেপুটি চিফ একাউন্টেন্ট মো. রেজাউল হক, সাংবাদিক অভিজিৎ বনিক, বড়াইলের কতা'র প্রতিষ্ঠাতা এডমিন মো. সুমন সরকারসহ শিক্ষানুরাগী, ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, লেখক, কবি, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিসহ নবীনগরের গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।


নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সচিব সাংবাদিক কাজী ইমরুল কবীর সুমন ও ইফতার উপ-কমিটির প্রধান সমন্বয়কারী এডভোকেট মিজানুর রহমান এতে শুভেচ্ছা বক্তব্য দেন।


অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক কাজী ইমরুল কবীর সুমন ও ব্যাংকার গোলাম মোহাম্মদ সোহরাব হোসেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন মো. জসিম উদ্দীন রিপন। ইফতারের আগে নবীনগরসহ দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত করেন মো. আকবর হোসেন।


অনুষ্ঠানটি সফল করতে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইফতার মাহফিল-২০২৩ এর সভাপতি মো. সফিকুল ইসলাম। সংগঠনটিকে সঠিক ও সুন্দরভাবে এগিয়ে নিতে তিনি সকলের পরামর্শ, সহযোগিতা দোয়া কামনা করেন।

আরও খবর




deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে