নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

মহারাষ্ট্রে অমিত শাহের অনুষ্ঠানে হিটস্ট্রোকে ১১ জনের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2023 12:21:26 pm

তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো অন্তত ১১ জনের। ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। জানা গেছে, রোববার (১৬ এপ্রিল) ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু মানুষ। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে বসেছিলেন দর্শকরা।


হিটস্ট্রোকে ওই ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অসুস্থ আরও বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।


অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণের হাতে পুরস্কার তুলে দেন অমিত শাহ।


রোববার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। শেষ হয় দুপুর ১টা নাগাদ। খোলা আকাশের নিচে দর্শকদের বসার জায়গা ছিল। কোনো ছাউনি ছিল না। এদিন ওই এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে চড়া রোদে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ১১ জনের মৃত্যু হয়েছে।


এদিকে অসুস্থদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শিন্ডে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ১১ জনের মৃত্যু হয়েছে। মোট ৫০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখনো ২৪ জনের চিকিৎসা চলছে। হিটস্ট্রোকের কারণেই এটা হয়েছে। মৃতদের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।


এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও। তিনি টুইটারে লিখেছেন, হিটস্ট্রোকে অসুস্থ হয়ে হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আরও খবর