জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

পথশিশুরা কি মাদকবিক্রেতা নাকি মানুষ?

"আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ" এ কথাটি কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? যদি অসংখ্য শিশু পথের ধারে অবহেলায় ঝড়া পাতার মতো জীবন সংগ্রামে ঝড়ে যায়। আপনার আমার চারপাশের পরিবেশে এমন শত সহস্রাধিক পথশিশু প্রতিনিয়ত ঘুরে বেড়ায়, যারা জানে না তাদের শিকড়ের ঠিকানা।


অভিভাবক বিচ্ছিন্ন এ সকল শিশুই পর্যাপ্ত শিক্ষা আর নৈতিকতার অভাবে একদিন এই সমাজের হিংস্র মানুষে পরিনত হতে পারে। তখন তাদেরকে গালিগালাজ করা আপনার পক্ষে মোটেই সমীচীন নয়। কারণ যাকে আপনি আলো আর অন্ধকারের শিক্ষাটাই দিতে পারেন নি, তার জন্য অন্ধকারে যাওয়াটা কি স্বাভাবিক নয়?


তাই আমাদের সমাজের সকলেরই উচিৎ সমাজের ঝড়ে পড়া এ সকল শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে এবং তাদেরকে প্রকৃত মানুষ হতে সাহায্য করা। কারণ এরাও শিশু, এদের হৃদয়টাও কোমল। এরা ঠিক কাচা মাটির মতো। এদেরকে আপনি যেভাবে গড়বেন এরা তেমনিভাবে গড়ে উঠবে। ঠিক এমনিভাবেই পথের ধারের এ সকল ছিন্নমূল শিশুদের নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে "বাংলাদেশ হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন"। পথশিশুদের ধারাবাহিক শিক্ষা এবং শিক্ষাসামগ্রী বিতরণ সহ যখন যেভাবে সম্ভব হয় তখনই পথশিশুদের মাঝে উপাদেয় খাবার তুলে দিতে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। সংগঠনটির নিজস্ব কোন অর্থায়ন না থাকলেও সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা নিয়েই অসহায় শিশুদের পাশে দাড়াচ্ছে তারা।


তারই ধারাবাহিকতায় গতকাল ১৪ ই এপ্রিল শুভ নববর্ষ উপলক্ষে কোমলমতি শিশুদের মাঝে ৩০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মামুন খান।


আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুন্সিগঞ্জ জেলা সভাপতি জয় দেব শর্মা,ঝালকাঠি জেলা সভাপতি শরীফুল ইসলাম, সিলেট জেলা সভাপতি সঞ্জয় চৌহান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২৩ ঘন্টা ৩ মিনিট আগে