রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

বাংলা নববর্ষে প্রথম দিনে পাটগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা

পবিত্র মাহে রমজান মাসের অর্ধেকটা সময় পার হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। লালমনিরহাট পাটগ্রামের বিপণিবিতানগুলোয় বেড়েছে ক্রেতাদের ভিড়।

শুক্রবার (১৪ এপ্রিল) বাংলা (নববর্ষ-১৪৩০) এবং সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় পাটগ্রামের বিপণিবিতানগুলোতে। বেড়েছে বেচাবিক্রিও।রোজা শুরুর পর ক্রেতাদের এমন ভিড়ে সন্তুষ্টির কথা জানান অনেক ব্যবসায়ী।ঈদের বাকি আর মাত্র এক সপ্তাহ। ঘুরে ঘুরে পোশাকের সব কালেকশন দেখা শেষ; এবার বাজেটের সঙ্গে মিলিয়ে বাড়ি নিয়ে যাবার পালা। পহেলা বৈশাখের প্রথম দিনে তাই পরিবারের ঈদ কেনাকাটার পুরো লিস্ট নিয়ে হাজির ক্রেতারা। যাচাই-বাছাই করে কিনছেন পছন্দের পণ্যটি।পাটগ্রামের বিপণিবিতানগুলোতে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্রেতা সমাগম বেড়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনেকেই এসেছেন কেনাকাটা করতে। তাই রমজানের মাঝামাঝি সময়ে এসে ক্রেতা-বিক্রেতাদের দরদামে মুখরিত হয়ে উঠেছে ঈদবাজার।

ক্রেতারা বলছেন, সপ্তাহের অন্যান্য দিন কর্মব্যস্ততায় সুযোগ না পাওয়ায় সাপ্তাহিক ছুটির দিন এবং বাংলা নববর্ষের প্রথম দিনে মার্কেটগুলোতে পরিবার-পরিজন নিয়ে আসছেন তারা। এছাড়া সামনে আরও ভিড় বাড়ার আশঙ্কায় আগেভাগেই কিনে নিচ্ছেন পছন্দের পোশাকটি।

পাটগ্ৰাম উপজেলার প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে অবস্থিত ড্রেস ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী মাহফুজ সেলিম জানান, এখন যত দিন গড়াবে ততোই বাড়বে ভিড়। এছাড়া এবার বেচাবিক্রিও ভালো বলে জানান তিনি। আর অন্যান্য দিন ক্রেতা কম থাকলেও ঈদের আগে বিক্রি আরও বাড়ার আশা বিক্রেতাদের।

আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে