শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

বাংলা নববর্ষ , বাঙালি চেতনার প্রতিক - জাহেদ কায়সার

ছবি - জাহেদ কায়সার


◾   জাহেদ কায়সার  


পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ । এটি আমাদের জীবনে শুধু একটি উৎসব নয়, এটি চেতনার প্রতীক। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে নতুন বছর আমাদের উদ্বুদ্ধ করে মানবতাবোধে। এই দিনটি আমাদের অনুপ্রাণিত করে দরিদ্র, নিপীড়িত, অসহায় মানুষের পাশে দাঁড়াতে। নববর্ষ একদিকে নির্মল আনন্দের খোরাক, অন্যদিকে চেতনার বাহক। কিন্তু বর্তমানে বিদেশী সংস্কৃতির অনুপ্রবেশ বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবকে কলুষিত করছে। নাচ-গান, মেলা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার স্থান দখল করে নিচ্ছে বিদেশি সংস্কৃতি। নববর্ষ উদযাপনের প্রকৃত স্বাদ ও তৃপ্তি থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। উৎসবের বিভিন্ন অনুষ্ঠানের বাণিজ্যিকীকরণ ও বাড়াবাড়ি উৎসবের মূল আনন্দকে কলঙ্কিত করছে। মানুষ তার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি উদাসীন হয়ে পড়ছে। অতীত এবং বর্তমানের মধ্যে নতুন বছরের মধ্যে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন ঘটেছে; যা বাঙালি জাতি ও নিজস্ব সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ।


    আজ মানব সভ্যতার অগ্রগতি ও বিকাশের পথ ধরে সবকিছুতেই রয়েছে পরিবর্তনের ছোঁয়া। এর মধ্যে কিছু ইতিবাচক আবার কিছু নেতিবাচক। বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। বাঙালিরা তাদের নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতির মধ্য দিয়ে এই উৎসব পালন করে।

আর এই উৎসব উদযাপন করতে গিয়ে প্রতিটি বাঙালিকে সচেতন হতে হবে যেন কোনো সাংস্কৃতিক সন্ত্রাস আমাদের ঐতিহ্যকে গ্রাস করতে না পারে।


  আমাদের খেয়াল রাখতে হবে বাংলা নববর্ষ যেন মুষ্টিমে ধোনির ভোগবিলাসের সংকীর্ণ উল্লাসে পরিণত না হয় দারিদ্র লাঞ্ছিত পীড়িত মানুষের নিষ্ফল বিলাপে যেন জন জীবন বিষন্ন না হয় ওঠে।


আসুন পহেলা বৈশাখের সামনে রেখে আমরা আমাদের মধ্যকার সকল বিভেদ ও দিদা দূর করার চেষ্টা সথেষ্ট হয়ে উঠি। আমরা জাগ্রত হই বাংলাদেশী জাতীয় চেতনায়।

নতুন বছর আমাদের সবাই জীবনের সুখ সম্ভার বয়ে আনুক এটাই হোক আমাদের প্রত্যাশা


লেখক - সাংবাদিক ও সংগঠক  

আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

১০ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২২ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৩০ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে