রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

জুয়া ও মাদকের বিরুদ্ধে সোচ্চার কালিগঞ্জ থানা পুলিশ

লালমনিরহাট কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুলের নেতৃত্বে মুজিববর্ষে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ভাবে রুখে দাঁড়িয়েছে কালিগঞ্জ থানা পুলিশ।


থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল এর নেতৃত্বে মাদক ও জুয়া মুক্ত সুন্দর একটি উপজেলা গড়ে তুলতে টিম ওয়ার্ক করে থানা পুলিশ দায়িত্ব পালন করছে।


গোলাম রসুল কঠোর নজরদারীতে কমেছে সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড। তিনি এই থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি মাদক, ছিনতাই ও সন্ত্রাসীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মাদক ব্যবসায়ী, জুয়াড়ী সুদখোর ও মাদক সেবনকারীদের এ থানায় আর ঠাঁই নেই।


এ ধরনের অপরাধীদের রুখতে তিনি একাধীকবার সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন।


অফিসার ইনচার্জ বলেন উপজেলা সদর এলাকা সহ মোট ৮টি ইউনিয়নে মাদক ও জুয়া সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সদা তৎপর রয়েছে। উপজেলায় অনেকের সাথে কথা হলে তারা জানান, বর্তমান ওসি গোলাম রসুল এই থানায় যোগদানের পর থানার সব দিক ঘুরে দাঁড়িয়েছে।


থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে গতি ফিরিয়ে আনতে তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তার দায়িত্ব পালন করছেন সততা ও দক্ষতার সাথে।


তুষভান্ডার ইউনিয়নের যুবলীগ এক নেতা বলেন অতিতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে থানা পুলিশের সদস্যরা মাদক, জুয়া নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অনেক বেশী তৎপর ভাবে কাজ করছে। তিনি বলেন, যে কোন সময়ে পুলিশের সহযোগিতা চাইলে আন্তরিকতার সাথে জনগণকে সহযোগিতা করছেন বর্তমান ওসি গোলাম রসুল। তিনি পুলিশের কাজে জনগনকে আরও আন্তরিকতার সাথে সকলকে সহযোগিতা করার আহবান জানান ।


বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী শাহিন আলম তিনি, ওসি গোলাম রসুল বর্তমান দায়িত্ব ও ভূমিকার প্রশংসা করে বলেন, মাদক ও জুয়া নির্মুলে পুলিশ তৎপর রয়েছে।


অফিসার ইনচার্জ (ওসি) গেলাম রসুল বলেন, পুলিশের কোন সদস্যও যদি মাদক ও জুয়ার সঙ্গে জড়িত থাকে সে ক্ষেত্রে তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি আগামীর সুন্দর সমাজ গঠনে মাদক ও জুয়ামুক্ত কালিগঞ্জ উপজেলা গঠনে সকলকে আন্তরিক ভাবে সহযোগিতার আহবান জানান।

আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে