ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঈদে যে কোনো প্রয়োজনে ৯৯৯-এর সহায়তা নিন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-04-2023 11:01:32 am

ঈদের সময় জরুরি প্রয়োজনে কিংবা পুলিশি সহায়তার প্রয়োজন হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা নিতে আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা চালু আছে সেবাটি। ল্যান্ডফোন বা মোবাইল থেকে ৯৯৯-এ খরচ ছাড়াই কল করা যাবে।


বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ৯৯৯ জরুরি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন বাংলাদেশ পুলিশ পরিচালিত একটি কর্মসূচি। যার অধীনে দেশের নাগরিকদের জরুরি সেবা দিতে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা দিয়ে থাকে।


সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা চালু রয়েছে এই সেবা। যে কোনো ল্যান্ডফোন বা মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে দেশের নাগরিকরা এসব সেবা পাবেন।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের সময় যে কোনো জরুরি প্রয়োজন, যেখানে পুলিশি সহায়তা নেওয়া প্রয়োজন বলে মনে হবে, এক্ষেত্রে ৯৯৯ নম্বরে ফোন করে সেবা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হলো।


নাগরিকদের সেবা দিতে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্ক ৯৯৯। ২০১৭ সালের ১২ ডিসেম্বর এই সেবা চালু হয়। পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার।


এখান থেকে শুধু পুলিশ নয়, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যায়। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই সেবার জন্য ফোন করতে পারেন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে