বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

ঢাকায় ডি-৮ ইয়ুথ কনফারেন্স ১৬-১৭ মে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-04-2023 10:53:55 am

আগামী ১৬ ও ১৭ মে ঢাকায় অনুষ্ঠিত হবে ডি-৮ এর যুব মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তা পর্যায়ের সভা এবং ইয়ুথ কনফারেন্স ২০২৩। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ কনফারেন্সের আয়োজন করছে।


বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ডি-৮ ইয়ুথ এর চেয়ার মো. জাহিদ আহসান রাসেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।


অনুষ্ঠানে ডি-৮ এর মহাসচিব অ্যাম্বাসেডর ইসিয়াকা আবদুল কাদির ইমাম এর প্রতিনিধি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য দেন ডি-৮ এর ইকোনমি অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস শাখার পরিচালক পুঞ্জুল নুগরাহা।


এসময় ডি-৮ ইয়ুথ এর অফিশিয়াল ওয়েবসাইট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সামগ্রিক আয়োজন সম্পর্কে সংবাদমাধ্যমকে অবহিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে আমরা এখন নতুন ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা গড়বো স্মার্ট বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি; এ চার মূল ভিত্তির ওপর একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিমান, জ্ঞান-ভিত্তিক, উদ্ভাবনী, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। এ যাত্রা সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুবক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন দেশি ও বিদেশি প্লাটফর্মে আমাদের যুবাদের অংশগ্রহণ এ সামগ্রিক পরিকল্পনার অংশ।


ডি-৮ যুব সম্মেলন ২০২৩ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি ডি-৮ এর বর্তমান সভাপতি।


দুই দিনব্যাপী আয়োজনের অন্যান্য কার্যক্রমের মধ্যে থাকবে সিনিয়র কর্মকর্তাদের সভা, যুব মন্ত্রী পর্যায়ের সভা, বিভিন্ন বিষয়ে প্যারালাল অধিবেশন এবং ইয়ুথ এক্সপো।


ডি-৮ ভুক্ত ৮টি দেশের যুবদের অংশগ্রহণে ২০২১ সালে প্রথমবারের মত যাত্রা শুরু করে ডি-৮ ইয়ুথ। শুধু মাত্র ৮টি সদস্য রাষ্ট্রই নয় বরং পুরো বিশ্বের যুবদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠা হয় ডি-৮ ইয়ুথ । ২০২১ সালে প্রথমবারের মত ডি-৮ এর ৮টি সদস্য দেশের তরুণ-যুবদের অংশগ্রহণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দশম ডি-৮ সামিট ২০২১ আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।


২০২১ সালে প্রথমবারের মত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডি-৮ ইয়ুথ এর চেয়ার হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর অত্যন্ত সফলতার সঙ্গে দশম ডি-৮ ইয়ুথ সামিট অনুষ্ঠানের সব কার্যক্রম পরিচালনা করছে। ডি-৮ ভুক্ত দেশসগুলো থেকে প্রায় ২০০ যুব প্রতিনিধি ইয়ুথ সামিটে যোগদান করে।


এরই ধারাবাহিকতায় আগামী ১৬-১৭ মে ডি-৮ ভুক্ত সদস্য রাষ্ট্রের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রীরা, সিনিয়র কর্মকর্তারা এবং যুব প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে ডি-৮ ইয়ুথ মিনিস্ট্রিয়াল মিটিং, সিনিয়র অফিসিয়ালস মিটিং এবং ইয়ুথ কনফারেন্স ২০২৩।


দুদিনব্যাপী আয়োজনের প্রথম দিন ১৬ মে ডি-৮ ভুক্ত ৮টি দেশের সিনিয়র অফিসিয়ালসদের উপস্থিতিতে সিনিয়র অফিসিয়ালস মিটিং অনুষ্ঠিত হবে। উক্ত সভায় ডি-৮ ভুক্ত দেশের যুবদের উন্নয়নে চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তোরণের দিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাছাড়া যুব সম্প্রদায় যাতে নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে নিজ নিজ দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারে।


ইয়ুথ কনফারেন্সে ৪টি বিষয়ের উপর ভিত্তি করে ৪ টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে। ডি-৮ ভূক্ত যুবদের অংশ গ্রহণে সাইড ইভেন্টগুলোর মাধ্যমে যুব অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন আইডিয়া এবং অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাবে। পাশাপাশি যুবদের ক্ষমতায়ন ও যুব নেতৃত্ব বিকাশে অনন্য মাইলফলক হিসেবে কাজ করবে।


আয়োজনের দ্বিতীয় দিন ১৭ মে ডি-৮ ইয়ুথ মিনিস্ট্রিয়াল মিটিং এবং ইয়ুথ কনফারেন্স ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


৮টি সদস্য দেশের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী/প্রতিমন্ত্রীরা, দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিসহ প্রায় সহস্রাধিক যুব প্রতিনিধির সরাসরি এবং ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আয়োজিত হতে যাচ্ছে এই অনন্য আয়োজন এবং একই দিনে ইয়ুথ এক্সপো এবং সকল যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী/প্রতিমন্ত্রীদের অংশগ্রহণে প্রথমবারের মত ডি-৮ ইয়ুথ মিনিস্ট্রিয়াল মিটিং অনুষ্ঠিত হবে।

আরও খবর