নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে নভেম্বরে: কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-04-2023 10:42:31 am

আগামী নভেম্বরে রাজধানীর মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ময়মনসিংহের কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক সেবা সংক্রান্ত চুক্তি অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, আপনারা শুনেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে পদ্মা সেতু থেকে ৩১৬ কোটি টাকা আমরা রিটার্ন দিয়েছি। যেটা বাংলাদেশে বিরল ব্যাপার। আমরা এই প্রথম রিটার্ন দিয়েছি, জুন মাসে আমরা দ্বিতীয় কিস্তিও সমপরিমাণ অর্থ দেবো। সেভাবে প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি।


তিনি বলেন, আমাদের মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) কাজ দ্রুত এগিয়ে চলছে। মতিঝিল পর্যন্ত প্রায় হয়ে গেছে। কাজ শেষ পর্যায়ে। আমরা আগামী নভেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত উদ্বোধন করতে পারবো। এমআরটি লাইন-৬ এর কাজ এবছরই শেষ করতে পারবো। সেটা আমরা আশা করছি।


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, এ অর্থ বছরই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ তেজগাঁও পর্যন্ত শেষ করতে পারবো। সে লক্ষ্যে আমাদের কাজ এগিয়ে চলছে। পহেলা বৈশাখে বাঙালি জাতিকে আরও একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনে আরও শত সেতু নির্মাণ কাজ উদ্বোধন করবেন। আগামী জুনে ১০০ সেতুর নির্মাণকাজ উদ্বোধন করতে পারবো।


কাদের বলেন, নভেম্বর নাগাদ ঢাকা শহরে বিআরটিসির বহরে ১০০ ডাবল ডেকার এসি বাস যুক্ত হবে। এ ইলেকট্রিক বাসগুলো প্রথমে সিটি সার্ভিস হিসেবে চলবে। নভেম্বরের মধ্যেই বাসের প্রথম চালান পাবো বলে আশা করছি।


তিনি বলেন, বিআরটিসির ১০০টি ডাবল ডেকারের মধ্যে ৮০টি ঢাকায় ও ২০টি চট্টগ্রামে চালু করা হবে। অন্য বিভাগীয় শহরগুলোতেও সিটি সার্ভিস চালু করবো। তারপর যাবো জেলা পর্যায়ে।


আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কীভাবে হবে, সেটি নির্বাচন কমিশনের এখতিয়ার। আমাদের দল নির্বাচনে অংশ নেবে। ১৫ এপ্রিল আমাদের মনোনয়ন বোর্ডের বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। সেদিন আমরা পাঁচ সিটি, পাঁচ পৌরসভা ও এক উপজেলার নির্বাচনের শিডিউল নিশ্চিত করবো।

আরও খবর