সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

তরুণরা স্মার্ট এগ্রিকালচারকে বহুদূর এগিয়ে নেবে: কৃষিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2023 03:36:25 pm

দেশের তরুণ জনগোষ্ঠী স্মার্ট এগ্রিকালচারকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, অর্থনীতির উন্নয়নের অন্যতম খাত হলো কৃষি, যেটি জিডিপিতে ১২ শতাংশ অবদান রাখছে। পাশাপাশি ৩৮ শতাংশ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এছাড়া শিল্প খাতের কাঁচামাল সরবরাহও করে কৃষিখাত।


বুধবার (১২ এপ্রিল) রাজধানীর হোটেল রেনেসাঁয় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের প্রচলিত কৃষি ব্যবস্থাকে স্মার্ট কৃষিতে রূপান্তর: ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।


কৃষিমন্ত্রী বলেন, কৃষি খাতে সরকারের ভর্তুকি জিডিপির প্রায় ২ শতাংশ। সামাজিক সব সূচকে আমরা ক্রমাগত ভালো করছি। এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রার মধ্যে সাতটিই কৃষির সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত। তাই কৃষি খাতের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।


আব্দুর রাজ্জাক বলেন, খাদ্য নিরপত্তা নিশ্চিত করতে আধুনিক ও লাভজনক কৃষিব্যবস্থা নিশ্চিত করতে হবে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন বাড়ানো সম্ভব। সার্বিকভাবে কৃষি খাতের উন্নয়নে সরকারের পক্ষ হতে নীতিসহায়তার পাশাপাশি আর্থিক প্রণোদনা অব্যাহত রাখা হবে।


মন্ত্রী আরও বলেন, আমাদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য বহুমুখী হিমাগার নির্মাণে মনোযোগী হতে হবে। একইসঙ্গে সড়ক, জল ও রেলপথে পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট এগ্রিকালচারের কোনো বিকল্প নেই।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন ডব্লিউএফপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ডমিনিকো স্কেলপেলি।


নির্ধারিত আলোচনায় অংশ নেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, অ্যাক্যুয়ালিংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল গফুর বাশির, আই ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ ইফাজ, এটুআই’র কনসালটেন্ট (ফোরআইআর) আবু সালেহ মো. মাহফুজুল আলম, এসিআই এগ্রি-বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. এফ এইচ আনসারি।

আরও খবর





deshchitro-6aa017be4b6dd-080926081214.webp
আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে