এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

সারের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে: পরিকল্পনামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 01:12:26 pm

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় কৃষক ও ডিলার পর্যায়ে প্রতি কেজি রাসায়নিক সারের দাম পাঁচ টাকা বাড়ানো হয়েছে। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে সোমবার আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়। সারের এ মূল্যবৃদ্ধির ফলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।


মঙ্গলবার (১১ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, সারের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি নাও বাড়তে পারে।


পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা একনেক সভা নিয়ে বসেছি, এটা (সারের মূল্যবৃদ্ধি) কৃষি মন্ত্রণালয়ের বিষয়। তবে আমি বলতে পারি সারের মূল্যবৃদ্ধিতে কিছুটা প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। তবে কতটুকু প্রভাব পড়বে এটা হিসাব কষে বলতে হবে। আমি বিজ্ঞানী নই, গবেষণা করে এটা বলতে হবে।


এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, যদি উৎপাদন বাড়ে তবে সারের মূল্যবৃদ্ধিতেও মূল্যস্ফীতি বাড়বে না।

আরও খবর