মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ৮ জুয়ারী গ্রেফতার


কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কালিগন্জ ইউনিয়নের শালমারা এলাকায় গভীর রাতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে নাগেশ্বরী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৬৫ হাজার ৬শ ১০ টাকা, জুয়াখেলার কাজে ব্যবহৃত একটি ছামিয়ানা, জুয়ার সরন্জাম, ১২ ভোল্টের দুটি ব্যাটারী, ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন, নাগেশ্বরীর ভবানন্দের কুটি এলাকার শ্রী অমৃত কুমার (৫২), একই উপজেলার বাহারবন্দ এলাকার মো: হোসেন আলী (৪৭), কালীগন্জ বাজার এলাকার শ্রী রাজচন্দ্র বিশ্বাস (২৮), মো: যাদু মিয়া (৪২), মন্নেয়ার পাড় এলাকার মো: মোজাফ্ফর হোসেন (৩০), ভিতরবন্দ এলাকার মো: শহিদুল ইসলাম (৩২), ধনীরভিটা এলাকার মো: সাইফুল রহমান (৪৫) ও কুড়িগ্রাম সদরের নিধিরাম এলাকার মো: আলতাফ হোসেন (৪৭)।


অন্যদিকে মঙ্গলবার ভোর রাতে কুড়িগ্রাম থানার বিশেষ টিম লালমনিরহাটের বড়বাড়িহাট এলাকা থেকে আজিজুল ইসলাম (৩২) আটক করে তার দেয়া তথ্যমতে ভুরুঙ্গামারীর চর এলাকায় অভিযান চালিয়ে মো: শফিউল আলম (৩০), মো: খলিলুর রহমান (৩৯)কে আটক করে। পরে তাদের কাছ থেকে ৪টি চোরাই অটো রিকসা উদ্ধার করে পুলিশ।


মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন হলরুমে এক সংবাদ সম্মেলন এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১শ৩৫টি মাদক মামলায় ২শ ১৭ জনকে আসামী করা হয়। তারমধ্যে ১শ ৭১ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা হয় বিপুল পরিমান মাদক দ্রব্য।


আরও খবর