বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত

আকাশ প্রতিরক্ষা বিষয়ে নতুন যে পরিকল্পনা নিচ্ছে রাশিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 05:43:22 am

ইউক্রেন যুদ্ধে মার্কিন তথ্য ফাঁসের পর রাশিয়া নিজেদের বিমানবাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের ঘটনায় নিজেদের বিমানবাহিনীর সক্ষমতাও জোরদার করা হবে। 


সোমবার রাশিয়ার বিমানবাহিনীর কমান্ডার রুশ বিমানবাহিনীর উপকমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই ডেমিন এসব তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। মস্কো এটিকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দাবি করে আসছে। যুদ্ধ দ্বিতীয় বছরে গড়ানোর পর তা ধীরগতির কামান যুদ্ধে পরিণত হয়েছে। এতে ব্যবহৃত হচ্ছে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র। রাশিয়া ও ইউক্রেন উভয়েই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।


আন্দ্রেই ডেমিন বলেন, ইউক্রেনের হামলার মুখে রুশ আকাশ প্রতিরক্ষাবাহিনীকে বেশ কিছু সংখ্যক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।


তিনি বলেন, রাশিয়া ৫০টি ভ্রাম্যমাণ রাডার স্টেশন, ২৪ ঘণ্টা ধরে আগাম সতর্ক সংকেত ও নিয়ন্ত্রিত উড়োজাহাজ টহলের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে ইউক্রেনের আশেপাশের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বিমান-বিধ্বংসী অস্ত্র মোতায়েন করা হয়েছে।


জেনারেল আন্দ্রেই ডেমিন, ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য। রাশিয়া আরএলকে-এমসি ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার উৎপাদন বাড়িয়েছে।


তিনি আরও বলেন, কোনো সন্দেহ নেই সংস্কার পরিকল্পনা করা হচ্ছে এবং তা বাস্তবায়ন করা হবে। এসব পরিবর্তনের উদ্দেশ্য হবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সশস্ত্রবাহিনীর বিকাশ।


ডেমিন বলেন, রাশিয়ার সঙ্গে এক হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত থাকা ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের ফলে রুশ সেনাবাহিনী নিজেদের প্রতিরক্ষা জোরদার করবে।


তিনি বলেন, এই পরিস্থিতিতে বিমান প্রতিরক্ষা বাহিনী ক্রমবর্ধমান হুমকির মাত্রা অনুসারে রাশিয়ার উত্তর-পশ্চিমের সীমান্ত রক্ষার মতো বিষয়গুলো নিয়ে কাজ করছে।

আরও খবর

6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

১ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে





6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

২০ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩৪ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে