শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

মোরেলগঞ্জে শিক্ষানুরাগী আব্দুল খালেক তালুকদারের দ্বিতীয় মৃতুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা


বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ রবিবার (৯ এপ্রিল ) সকালে কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের সভাপতিত্বে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমের জীবন ও কর্ম সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও এ কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মোঃ আব্দুল গফ্ফার হাওলাদার এবং মরহুমের জামাতা উদ্ভিদবিদ্যা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক ও সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার মোস্তাফিজুর রহমান। 


এছাড়াও স্মরণসভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক এমদাদুল হক, সহকারী অধ্যাপক ছবীর আহমেদ আখন্দ, সহকারী অধ্যাপক শাহজাহান হাওলাদার, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ, প্রভাষক নেছার উদ্দিন, প্রভাষক আবুল কালাম ফকির, প্রভাষক জসিম উদ্দিন হাওলাদার, প্রভাষক গোবিন্দ মল্লিক, প্রভাষক বখতিয়ার হোসেন ও প্রধা করনিক মোঃ হেমায়েত হোসেন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  


স্মরণসভায় মরহুম আবুল খালেক তালুকদারের পশ্চাদপদ এ জনপদে স্বাধীনতা পূর্ব সময়ে মাত্র ৩২ বছর বয়সে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ সহ এতে ওই পরিবারের আর্থিক অনুদান প্রদান এবং মরহুমের আমৃত্যু কলেজের সার্বিক কল্যানে যাবতীয় কর্মকান্ড তুলে ধরে তার চরিত্রের বহু অনুসরণীয় দিক আলোকপাত করেন বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জহিরুল ইসলাম। 


আলোচনা শেষে মরহুম আব্দুল খালেক তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত ও তার পরিবারের সুখ-শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 


স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের পূর্বে কলেজে অবস্থিত প্রয়াত আলহাজ্ব আব্দুল খালেক তালুকদারের কবর জিয়ারত করা হয়।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে