স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে: পুতিন

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-03-2023 10:11:02 am

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চীন যে প্রস্তাব দিয়েছে, সেটি যুদ্ধ বন্ধের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


মঙ্গলবার (২১ মার্চ) মস্কোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এর পরই এমন কথা বলেন পুতিন।


তিনি জানান, এ শান্তি পরিকল্পনা নিয়ে তখনই আগানো যাবে, যখন ‘পশ্চিমা ও ইউক্রেন এ নিয়ে প্রস্তুত হবে।’


তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধে গত মাসে ১২ দফার একটি শান্তি প্রস্তাব দেয় বেইজিং। তবে ওই প্রস্তাবে ইউক্রেন থেকে রুশ সেনাদের প্রত্যাহারের ব্যাপারে বলা হয়নি। ওই প্রস্তাবে শান্তি আলোচনা ও জাতীয় সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেওয়া হয়নি।


তবে ইউক্রেন বলেছে, শান্তি আলোচনায় বসার পূর্ব শর্ত হলো— রুশ সেনাদের ইউক্রেন ছাড়তে হবে। আর আলোচনার জন্য রাশিয়া এ শর্ত মেনে নেবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।


মঙ্গলবারের বৈঠকের পর একসঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত হন পুতিন ও শি জিনপিং। সেখানে পুতিন বলেছেন, ‘ইউক্রেন দ্বন্দ্ব নিরসনে চীনের শান্তি প্রস্তাবের কিছু অংশকে ভিত্তি হিসেবে নেওয়া যায়, যখনই পশ্চিমা ও কিয়েভ এর জন্য প্রস্তুত হবে।’


কিন্তু রাশিয়া এখন পর্যন্ত এ ধরনের কোনো ‘প্রস্তুতি’ দেখেনি বলে উল্লেখ করেছেন পুতিন।


রুশ প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে থাকা শি জিনপিং বলেছেন, তার সরকার শান্তি ও আলোচনার ওপর জোর দিচ্ছে এবং চীন ‘ইতিহাসের সঠিক দিকে আছে।’


জিনপিং আরও দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন ‘নিরপেক্ষ অবস্থানে’ আছে। এর মাধ্যমে মূলত নিজেকে একজন শান্তিস্থাপক হিসেবে জাহির করার চেষ্টা করেছেন চীনা প্রেসিডেন্ট।


এ ছাড়া রাশিয়া-ইউক্রেনের মধ্যকার বাণিজ্য নিয়েও কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, গত বছর দুই দেশের মধ্যে যে পরিমাণ বাণিজ্য হয়েছে, তারা চান এ বছর সেটি ছাড়িয়ে যাক। সূত্র: বিবিসি

আরও খবর


ঢাকা-বেইজিং ৭ ঘোষণাপত্র ও ২১ চুক্তি সই

৮০৭ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে




চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে: পুতিন

১২৮৩ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে



এশিয়ার সবচেয়ে সম্পদশালী নারী ইয়াং হুইয়ান

১২৯৮ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে